Friday, May 15, 2026

গুয়াতেমালায় ব্রিজ থেকে ১১৫ ফুট নীচে পড়ল যাত্রীবাহী বাস! মৃত ৫৫

Date:

Share post:

মধ্য আমেরিকার ছোট্ট দেশ গুয়াতেমালায় ভয়াবহ দুর্ঘটনা (Guatemala bus accident)। রাজধানীর উত্তর-পূর্বাঞ্চলের প্রোগেসো থেকে গুয়াতেমালা শহরে যাওয়ার সময় ব্রিজ থেকে ১১৫ ফুট নীচে খাদে পড়ল যাত্রীবাহী বাস। এই দুর্ঘটনায় অন্তত ৫৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। সোমবারের এই দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন সেদেশের প্রেসিডেন্ট বেরনার্দো আরেভায়ো (Bernardo Arevalo,President of Guatemala)। পাশাপাশি একদিনের জাতীয় শোক পালন করা হচ্ছে।

গুয়াতেমালা শহরের পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়েছে, যাত্রীবাহী বাস কোনও কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি গাড়িকে ধাক্কা মারে। তারপর লোহার রেলিং ভেঙে নীচে খাদের জলে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫৩ জন যাত্রীর। গুরুতর আহত অবস্থায় একাধিক জনকে সান জুয়ান দে দিওস হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসা চলাকালীন সেখানে দুইজনের মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে, সোশাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট বেরনার্দো। জখম যাত্রীদের উন্নত চিকিৎসার আশ্বাস দেওয়া হয়েছে।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...