Thursday, May 14, 2026

দুর্ঘটনায় মহাকুম্ভের পুণ্যার্থী বোঝাই গাড়ি, মৃত ৯

Date:

Share post:

একের পর এক দুর্ঘটনার মুখে মহাকুম্ভের পুণ্যার্থীদের গাড়ি। এবার দুটি ভয়াবহ পথ দুর্ঘটনা মধ্যপ্রদেশে (Madhyapradesh)। একটিতে মৃত্যু হল মহাকুম্ভ (Mahakumbh) ফেরত ৭ পুণ্যার্থীর। মঙ্গলবার মধ্যপ্রদেশের জব্বলপুর (Jabalpur) জেলার সিহোরার কাছে জাতীয় মহাসড়ক ৩০-এ এই দুর্ঘটনা ঘটে। ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুমড়ে মুচড়ে গিয়েছে টেম্পো ট্রাভেলরটি।

নিহতরা অন্ধ্রপ্রদেশের (Andhrapradesh) বাসিন্দা। দুর্ঘটনার পিছনে কী কারণ রয়েছে তা খুঁজতে শুরু হয়েছে তদন্ত। দুর্ঘটনার খবর জানার পরেই জব্বলপুরের (Jabalpur) জেলাশাসক এবং এসপি ঘটনাস্থলে এসে উপস্থিত হন।

অন্যদিকে মাইহার জেলায় ৩০ নং জাতীয় সড়কের কাঞ্চনপুর গ্রামের কাছে আরও একটি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুজনের। জানা গিয়েছে, প্রয়াগরাজের মহাকুম্ভ থেকে ফেরার পথে যাত্রীরা ইন্দোর যাওয়ার পথে ভোর ৪টে নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে।

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...