Thursday, May 14, 2026

ক্যানিংয়ে নিখোঁজ মাধ্যমিক পরীক্ষার্থী, কারণ নিয়ে ধোঁয়াশা

Date:

Share post:

ইতিমধ্যে গোটা রাজ্যে কড়া নিরাপত্তায় চলছে মাধ্যমিক পরীক্ষা। তা নিয়ে ঘটনার ঘনঘটা।কোথাও নকল করতে গিয়ে ধরা পড়ছে পরীক্ষার্থী, কোথাও বোনের হয়ে দিদি দিচ্ছে মাধ্যমিক পরীক্ষা আবার পরীক্ষা ভাল না হওয়ায় আত্মহত্যার ঘটনাও ঘটেছে। কিন্তু এবার ক্যানিংয়ে নিখোঁজ হয়ে গেল এক মাধ্যমিক পরীক্ষার্থী।

এই ঘটনা সামনেই আসতেই উদ্বেগ চরমে উঠেছে ওই ছাত্রীর পরিবারের।অনেকেই আশঙ্কা করছেন, ওই মাধ্যমিক পরীক্ষার্থীকে অপহরণ করা হয়েছে। কেউ কেউ অবশ্য দাবি করেছেন, পরীক্ষার প্রস্তুতি ভাল না হওয়ায় ছাত্রীটি বাড়ি ছেড়েছে। নিখোঁজ ছাত্রীর পরিবারের সদস্যরা থানায় অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে এই নিখোঁজ হওয়ার ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সুত্রে জানা গিয়েছে, ক্যানিং থানার অন্তর্গত গলাডহরা গ্রামের বাসিন্দা নারায়ণ হালদারের মেয়ে পার্বতী হালদার। এবারের মাধ্যমিক পরীক্ষার্থী স্থানীয় নলিয়াখালি জিএন হরিনারায়ণী বিদ্যাপীঠের ছাত্রী।তার মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছিল ক্যানিংয়ের ডেভিড সেশুন উচ্চমাধ্যমিক হাইস্কুলে। কিন্তু প্রথমদিনের পরীক্ষার সময়ই নিখোঁজ হয়ে যায় ওই মাধ্যমিক পরীক্ষার্থী। এখনও তার কোনও সন্ধান মেলেনি। পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার বাংলা পরীক্ষার দিন হঠাৎ নিখোঁজ হয়ে যায় ওই ছাত্রী।জানা গিয়েছে, মাধ্যমিক পরীক্ষাও দিতে যায়নি ওই মাধ্যমিক পরীক্ষার্থী। পরিবারের সদস্যরা এই খবর পেয়ে বিস্তর খোঁজাখুঁজি করেও খোঁজ পাননি। অভিযোগ পাওয়ার পর, এই নিখোঁজ ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ। পুলিশের অনুমান, প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছে ওই পরীক্ষার্থী।

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...