Sunday, May 17, 2026

অভাব-অভিযোগ শুনতে এবার সরাসরি চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

আর জি কর-কাণ্ডের আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসছেন। আগামী ২৪ ফেব্রুয়ারি আলিপুরের ধনধান্য প্রেক্ষাগৃহে ওই বৈঠকের আয়োজন করা হয়েছে। বৈঠকে সিনিয়র এবং জুনিয়র চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রী সরাসরি কথা বলবেন বলে জানা গেছে।

ওই বৈঠকের নামকরণ করা হয়েছে-‘চিকিৎসার অপর নাম সেবা’। বৈঠকে আলোচনার জন্য চিকিৎসকদের অভিযোগ, পরামর্শ নথিভুক্ত করার কাজ শুরু হয়েছে। এজন্য স্বাস্থ্য দফতরের আধিকারিকরা হাসপাতালে হাসপাতালে যাচ্ছেন। জেলার সরকারি হাসপাতাল কী সমস্যা, চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। বুধবার কলকাতার মেডিক্যাল কলেজের চিকিৎসকদের সঙ্গে কথা হবে। এনআরএসের চিকিৎসকদের সঙ্গেও ওইদিন আলোচনায় বসছে রাজ্য সরকার নিযুক্ত কমিটি। স্বাস্থ্য ভবনের নির্দেশে কোথায় কী সমস্যা, চিকিৎসকদের সঙ্গে কথা বলে নথিভুক্ত করবে কমিটি।পর্যবেক্ষকদের অনেকের মতে, দক্ষ রাজনীতিক মমতা যেভাবে একদিকে কড়া শাস্তির হুঁশিয়ারি দিচ্ছেন আবার অন্যদিকে অভাব-অভিযোগ শুনতে সরাসরি চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন, তাতে বিরোধীদের আন্দোলনের পরিসর অনেকখানি কমে গেল।

আরও পড়ুন- বিমানবন্দরে তরুণীকে দেখে আলিঙ্গন বিরাটের, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বিজেপির বিজয় মিছিল থেকে হামলা! নায়ারণগড়ে ভাঙল পরপর দোকান

ফের একবার ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার সাধারণ ব্যবসায়ীরা। পূর্ব মেদিনীপুরের পরে এবার পশ্চিম মেদিনীপুর। রাতের অন্ধকারে যেভাবে আগেও...

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...

পেট্রোল-ডিজেলের পরে CNG: রাজধানীতে দুদিনে ৩ টাকা বাড়ল দাম

দেশের রাজধানী শহরকে দূষণমুক্ত করতে দীর্ঘদিন ধরে সিএনজি-র ব্যবহারে জোর দেওয়া হয়েছে। অথচ রাজধানী দিল্লিতে সেই সিএনজি এখন...

IPL: দিল্লিতে টিকিটের বিরাট কালোবাজারির চক্র ফাঁস, জড়িত ডিডিসিএ কর্তাও

আইপিএল(IPL) ম্যাচে টিকিটের কালোবাজারি (Black marketing) তুঙ্গে। গত ২৭ এপ্রিল অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং...