Sunday, March 15, 2026

পশুপ্রেমী মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ গড়ফা থানায়, পাল্টা অভিযোগ

Date:

Share post:

দক্ষিণ কলকাতায় গড়ফা এলাকায় হেনস্থার শিকার এক পশুপ্রেমী মহিলা। বাড়িতে চড়াও হয়ে প্রাণে মারার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। মহিলা পেশায় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। এই ঘটনার পর সমাজমাধ্যমে লাইভের মাধ্যমে এমনই অভিযোগ তুলেছেন নির্যাতিতা। আজ ১৩ই ফেব্রুয়ারী গড়ফা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। বুধবার অর্থাৎ ৯ই ফেব্রুয়ারী যখন ঘটনাটি ঘটেছে সেই সময় এই মহিলা ও তার সঙ্গী রাতের বেলা বাড়ির সামনে পথ কুকুরদের খাবার দিতে গিয়েছিলেন। সেই সময় এলাকার কয়েকজন যুবক মদ্যপ অবস্থায় তাঁকে কটূক্তি করে ও শ্লীলতাহানির চেষ্টা করে। নিজেকে বাঁচাতেই ওই যুবকদের মধ্যে একজনকে চড় মারে মহিলা। তারপরে ঘটনাস্থল ছেড়ে চলে যায় তারা।

এদিন থানায় মহিলা অভিযোগ জানান চড়ের প্রতিশোধ নিতে ৫০-৬০ জন লোক নিয়ে মহিলার বাড়ি এসে চড়াও হয় ওই যুবক। প্রাণে মারার হুমকি দেওয়া হয়। ঘটনায় রীতিমত আতঙ্কে রয়েছে ওই মহিলা কারণ সেই সময় তার অসুস্থ বাবা একা ছিল। পরে যদিও তিনি ফিরে আসেন। গোটা ঘটনা সমাজমাধ্যমে লাইভ ভিডিয়োর মাধ্যমে জানায় মহিলা। তারপর আজ থানায় অভিযোগ জানান তিনি। অন্যদিকে একজনকে চড় মারার অভিযোগে পাল্টা এই মহিলার নামে অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। স্থানীয় সূত্রে খবর, বিপুল সংখ্যক লোক নয়, তবে কয়েকজনকে নিয়ে সেই যুবক ওই মহিলার বাড়িতে যান। তবে ঠিক কী কারণে সেই বিষয়ে কেউ কিছু জানাতে পারেনি। আপাতত ঘটনার তদন্তে নেমেছে গড়ফা থানার পুলিশ।

 

spot_img

Related articles

থ্রেট কালচার নিয়ে ফেডারেশনকে আক্রমণে দেব! মামলার সময় কোথায় ছিলেন, পাল্টা প্রশ্ন স্বরূপের 

টলিউডের সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের নাম নথিভুক্তকরণের দিন ফের উঠে এল থ্রেট কালচার প্রসঙ্গ। ফেডারেশনের সিদ্ধান্তের সমালোচনার পাশাপাশি...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

আজকের দিনে মেষ থেকে মীন—১২টি রাশির জাতকদের জন্য কী ইঙ্গিত দিচ্ছে জ্যোতিষশাস্ত্র? কোথাও সাফল্যের সম্ভাবনা, আবার কোথাও সতর্ক...

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...