Thursday, May 14, 2026

বিরাট নন, আরসিবির নতুন অধিনায়ক রজত পতিদার

Date:

Share post:

অবশেষের জল্পনার অবসান। বিরাট কোহলি নন, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নতুন অধিনায়ক হলেন রজত পতিদার। এদিন এমনটাই জানান হল আরসিবির পক্ষ থেকে। জল্পনা ছিল এবছর হয়ত আবার অধিনায়ক হিসাবে ফিরতে চলেছেন বিরাট। কারণ ফ্যাফ ডুপ্লেসি সরিয়ে দেওয়া হয় অধিনায়কের থেকে। এমনকি ছেড়ে দেওয়া হয় দল থেকেও।

এরপরই জল্পনা ছড়ায় আরসিবির অধিনায়ক হতে চলেছেন বিরাট। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে আরসিবির নতুন নেতা রজত পতিদার। সূত্রের খবর, দ্বিতীয়বার নেতৃত্ব নিতে রাজি হননি আরসিবির প্রাক্তন অধিনায়ক। নতুন নেতা নিয়ে বিরাট বলেন, “ তোমাকে অসংখ্য অভিনন্দন। যেভাবে এই দলের হয়ে তুমি নিজের সেরাটা দিয়েছ তা মনে রাখার মতো। দলকে অনেক উঁচুতে নিয়ে যাবে এই আশা করি। আমি এবং বাকি সতীর্থ সব সময়ে তোমার পাশে থাকব। তোমার জন্য প্রচণ্ড খুশি। তুমি এই সম্মানের যোগ্য। নিজেই এটা আদায় করে নিয়েছ।“

মহানিলামের আগে যে তিন ক্রিকেটারকে ধরে রেখেছিল বেঙ্গালুরু, তার একজন রজত পতিদার । ঘরোয়া ক্রিকেটে সৈয়দ মুস্তাক আলি এবং বিজয় হাজারে ট্রফিতে রাজ্য দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তাঁর। তিনি মধ্যপ্রদেশকে সৈয়দ মুস্তাকের ফাইনালেও তুলেছিলেন।

আরও পড়ুন- ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয় করে কী বললেন রোহিত ?

Related articles

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...