Saturday, June 27, 2026

রবিবাসরীয় ট্রেন ভোগান্তি হাওড়া-তারকেশ্বর শাখায়, ক্ষোভ বাড়ছে যাত্রীদের

Date:

Share post:

যত দিন যাচ্ছে ততই বেহাল দশা রেল পরিষেবার (Railway)। প্রতি সপ্তাহান্তে রক্ষণাবেক্ষণের নামে এক গুচ্ছ ট্রেন ক্যান্সেলে ভোগান্তির শিকার করছেন সাধারণ যাত্রীরা। রবিবারে অ্যানাউন্সমেন্ট ছাড়া টিকিট কাউন্টার বন্ধ থাকা এবং ভোর থেকে ট্রেন বাতিলে চরম ক্ষুব্ধ হাওড়া – তারকেশ্বর শাখার (Howrah Tarkeswar Route) যাত্রীরা। কারও রবিবারের ছুটিতে ঘুরতে যাওয়ার প্ল্যান, কারও আবার দৈনন্দিন কাজ। কেউ চিকিৎসার জন্য কলকাতা যাবেন তো কেউ যাবেন হাওড়া। কিন্তু স্টেশনে পৌঁছে দেখেন প্রচুর ট্রেন বাতিল। শুধু তাই নয়, এই সংক্রান্ত কোনও ঘোষণাও নেই প্ল্যাটফর্মে। যদিও পূর্ব রেলের (Eastern Railway) দাবি শনিবার রাত থেকে এদিন সকাল ১১ টা পযন্ত হাওড়া- তারকেশ্বর শাখায় ট্রেন চলাচল বন্ধের কথা আগেই জানানো হয়েছিল।

সিঙ্গুর, নসিবপুর এবং দিয়ারা নসিবপুর স্টেশনের মাঝে দু’টি রেল ব্রিজ পুনর্নিমানের (Railway Bridge maintenance) কাজের কারণে কোপ হাওড়া-তারকেশ্বর-আরামবাগ শাখার একাধিক ট্রেনে। রবিবার তারকেশ্বর- হাওড়া ডাউন লাইনে ভোর ৩:৫০ মিনিট থেকে সকাল ১১:১৫ মিনিট অব্দি এবং হাওড়া তারকেশ্বর আপ লাইনে ভোর ৪:০৫ মিনিট থেকে সকাল ৯:০৫ পযন্ত মোট ২৫ টি ট্রেন বাতিল করা হয়। বন্ধ ছিল টিকিট কাউন্টার। স্বাভাবিক ভাবেই ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। তাঁদের কথায়, পরিষেবা দেওয়ার পরিবর্তে রেলের কারণে নিত্যদিন হয়রানির শিকার হতে হচ্ছে যাত্রীদের। দুর্ঘটনা, পদপিষ্ট হওয়ার মতো খবর তো রয়েইছে। দিনদিন নিজেদের চূড়ান্ত অপদার্থের পরিচয় দিচ্ছে বিজেপি সরকার নিয়ন্ত্রণাধীন ভারতীয় রেল (Indian Railways)।

Related articles

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...

তোলাবাজি থেকে শ্লীলতাহানি- একাধিক অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর

তোলাবাজি ও শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে কলকাতা পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীকে (৬৫) গ্রেফতার করল পুলিশ। পুরসভার...