Saturday, March 7, 2026

নেতৃত্বে চেয়ারপার্সন কৃষ্ণা! ‘একতার বার্তা’ দিয়ে তুফানগঞ্জে প্রতিনিধিদের জনসংযোগ মিছিল

Date:

Share post:

একতার নাম তৃণমূল কংগ্রেস। মানুষের পাশে থাকা এই দলের নীতি। তৃণমূল কংগ্রেস তা প্রমাণ করেছে বারে বারেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন, কোনও মতবিরোধ বা ভুল বোঝাবুঝি হলে তা দ্রুত মিটিয়ে একসঙ্গে কাজ করতে হবে। মুখ্যমন্ত্রীর দেখানো পথ অনুসরণ করেই এগিয়ে যাচ্ছে দল। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের নির্দেশে তুফানগঞ্জ পুরসভার সমস্যাও সমাধান হয়েছে। দলের নির্দেশে চেয়ারপার্সন আছেন কৃষ্ণা ইশোরই। রবিবার একতার বার্তা দিয়ে এবং এলাকাবাসীদের সমস্যা সমাধানে চেয়ারপার্সনের নেতৃত্বে হল জনসংযোগ মিছিল।

এদিনের কর্মসূচিতে ছিলেন তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। এছাড়াও পুরসভার সমস্ত কাউন্সিলরই প্রায় উপস্থিত ছিলেন। তাতে ফের স্থানীয় কাউন্সিলরদের ঐক্যের ছবি ফিরেছে বাসিন্দাদের মধ্যে, এমন আলোচনা হচ্ছে স্থানীয় রাজনৈতিক মহলের অনেকের মধ্যে। আগামী বিধানসভায় তুফানগঞ্জ আসন জিততে জোর দিচ্ছে তৃণমূল। সে বিষয়টি আগেই জানান দলীয় নেতৃত্ব। জানা গিয়েছে, আজ সকালে তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের তথা তুফানগঞ্জ শহরের কলেজ এলাকা থেকে শুরু করে বাসস্ট্যান্ড হয়ে পুরসভা মোড় হয়ে তুফানগঞ্জ প্রাণকেন্দ্র বাজার পর্যন্ত প্রাতঃভ্রমণ করেন তিনি। উৎসাহী মানুষের ভিড় ছিল। জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, সকলে ঐক্যবদ্ধভাবে প্রস্তুতি নিচ্ছে। তুফানগঞ্জ পুরসভার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবেন সকলে। জানা গিয়েছে, এদিন তুফানগঞ্জে মদনমোহন মন্দিরে কীর্তনের আসরেও যান জেলা সভাপতি।

আরও পড়ুন- বাংলার বাড়ি: কতটা হয়েছে প্রকল্পের কাজ? খতিয়ে দেখতে প্রশাসনকে নজরদারি বৃদ্ধির নির্দেশ রাজ্যের 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

চ্যাম্পিয়ন-রানার্স দলের জন্য রেকর্ড পুরস্কারমূল্য, মূল্য তালিকা শুনলে চমকে যাবেন

রবিবার টি২০ বিশ্বকাপের মেগা ফাইনাল। এবার পুরস্কারমূল্য (Prize money ) বাড়ছে ২০২৪ সালের তুলনায়। মোট ১৩.৫ মিলিয়ন ডলার...

গ্রীষ্মের বাংলা বক্সঅফিসে জিৎ বনাম শিবপ্রসাদ, ভিন্ন স্বাদের দুই ছবিতে হলে ফিরবে দর্শক! 

গরমের ছুটিতে গোয়েন্দা বনাম বিপ্লবীর জমজমাট লড়াই। আখেরে কি জয় হবে বাংলা সিনেমার? ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে মার্চের প্রথম...

দেশকে বেচেছেন মোদি! গ্য়াসের দাম বাড়ানোয় ‘এপস্টেইন’ প্রসঙ্গে তুলে চাপ বাড়ালেন মমতা

যেভাবে অপরিকল্পিত পথে হেঁটে কখনও মার্কিন শুল্কের চাপ, কখনও দেশের মানুষের উপর জ্বালানি বাড়ানোর চাপ দিয়েই চলেছে কেন্দ্রের...

T20 WC: ফাইনালের মঞ্চে বিনোদনের মহা ধামাকা, পারফর্ম করবেন পপ তারকা

টি-টোয়েন্টি বিশ্বকাপ (T-20 World Cup) ফাইনালে (Final) নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Narendra Modi Stadium) দর্শকদের ভরপুর বিনোদনের আয়োজন ।...