Friday, June 19, 2026

বাংলার বাড়ি: কতটা হয়েছে প্রকল্পের কাজ? খতিয়ে দেখতে প্রশাসনকে নজরদারি বৃদ্ধির নির্দেশ রাজ্যের 

Date:

Share post:

রাজ্য সরকার গত ডিসেম্বর মাসে বাংলার বাড়ি প্রকল্পে যে ১২ লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির ৬০ হাজার টাকা করে দিয়েছে গত দেড় মাসে তাদের বাড়ি তৈরির কাজ কতদূর এগিয়েছে তা পর্যালোচনা করে প্রশাসনকে আরও নজরদারি বৃদ্ধির নির্দেশ দিয়েছে। পঞ্চায়েত দফতরের তরফে সব জেলা শাসক, মহকুমা শাসক ও বিডিওদের কাছে কাজের অগ্রগতির উপরে নজরদারির পাশাপাশি বাড়ি তৈরীর সময় উপভোক্তারা যেন ন্যায্য মূল্যে নির্মাণ সামগ্রী পান সেই বিষয়টিও দেখার কথা বলা হয়েছে বলে দফতর সূত্রে জানা গিয়েছে।

পাশাপাশি বাড়িতে শৌচাগার ও পানীয় জলের সংযোগ নিশ্চিত করতে বলা হয়েছে। আগামী মে মাসের মধ্যে প্রথম দফার কাজ শেষ না করলে পূর্ব প্রতিশ্রুতি মত জুন মাসে দ্বিতীয় কিস্তির টাকা দিতে দেরি হয়ে যাবে বলেও প্রশাসনকে মনে করিয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য প্রথম কিস্তির জন্য ১২ লক্ষ উপভোক্তাকে টাকা দিতে রাজ্য সরকারের নিজস্ব কোষাগার থেকে ৭ হাজার ২০০ কোটি টাকা খরচ হয়েছে।

আরও পড়ুন- নেতারা কর্মীদের মন বোঝে না: সিপিআইএমের জেলা কমিটি থেকেই বাদ বিদায়ী সম্পাদক!

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

আরজি কর কাণ্ডে ইন্দিরা-সহ ২ সাসপেন্ডেড অফিসারের বয়ান রেকর্ড

কলকাতার আরজি কর (R G Kar Case) হাসপাতালে চিকিৎসক তরুণীর ধর্ষণ - খুনের ঘটনায় এবার তৎকালীন ডিসি সেন্ট্রাল...

বিশ্বকাপের মধ্যেই অবসর ঘোষণা, বড় সিদ্ধান্ত নিয়েই ফেললেন জার্মান তারকা ফুটবলার

আগেও অবসর নিয়েছিলেন, আবার তা ভেঙে ফিরে এসেছিলেন। কিন্তু চলতি ফুটবল বিশ্বকাপ(World Cup )শেষেই পাকাপাকিভাবে অবসর নেবেন জার্মানির...

আত্মঘাতী পরীক্ষার্থীদের পরিবারকে ১ কোটি ক্ষতিপূরণ, শিক্ষামন্ত্রীকে অপসারণের দাবি: মোদিকে চিঠি সিজেপির

নিট-ইউজি (NEET UG) ২০২৬ পরীক্ষা ঘিরে তৈরি হওয়া বিতর্ক এবং দেশের বিভিন্ন প্রান্তে পরীক্ষার্থীদের মৃত্যুর ঘটনাকে সামনে রেখে...

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...