Wednesday, March 11, 2026

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

Date:

Share post:

ফেব্রুয়ারি শেষ‌‌ হওয়ার আগেই উধাও হয়েছে শীত। বরং কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ছ’টি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। ভিজবে উত্তরবঙ্গও।

বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায়। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে বুধ এবং বৃহস্পতিবারের জন্য। এ ছাড়াও কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা আরও দুই থেকে চার ডিগ্রি বাড়তে পারে। তার পরের তিন দিন তাপমাত্রা একরকম থাকবে। কলকাতা-সহ সংলগ্ন এলাকায় বৃষ্টি চলতে পারে রবিবার পর্যন্ত।

হরিয়ানা এবং গুরুগ্রামে জোড়া ঘূর্ণাবর্ত রয়েছে। নতুন করে পশ্চিমি ঝঞ্ঝা আসার কথা মঙ্গলবারের মধ্যে। সেই কারণেই বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে। উত্তরে বৃষ্টির পূর্বাভাস রয়েছে শুধু দার্জিলিং এবং কালিম্পঙে। দার্জিলিঙে সোমবারও বৃষ্টি হতে পারে। চলবে রবিবার পর্যন্ত। কালিম্পঙে বৃষ্টি শুরু হবে বুধবার থেকে। উত্তরবঙ্গের বাকি জেলায় আপাতত শুকনো আবহাওয়া থাকবে। সেই সঙ্গে সকালের দিকে কুয়াশার প্রভাব থাকবে।

 

spot_img

Related articles

আমি বাংলা ছেড়ে যেতে পারছি না: গান্ধীজিকে উদ্ধৃত করে রাজ্যবাসীকে খোলা চিঠি বোসের

বাংলার রাজ্যপাল পদে ইস্তাফা দিলেও রাজ্য ছেড়ে যেতে গিয়ে আবেগপ্রবণ সি ভি আনন্দ বোস (C V Ananda Bose)।...

ঐতিহাসিক! দেশে প্রথম ‘স্বেচ্ছামৃত্যু’র অনুমতি সুপ্রিম কোর্টের

মৃত্যুর নাম যখন ইউথেনেশিয়া (Euthanasia) তখন চোখের সামনে ভেসে ওঠে বছরের পর বছর অসম্ভব যন্ত্রণায় কাটানো কিছু অব্যক্ত...

বিমান নেই, ছদ্মবেশে ট্রেনেই বাড়ি ফিরলেন বিশ্বকাপজয়ী শিবম! 

টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 Cricket World Cup)যখন যেভাবে দরকার তখন সেভাবে পারফর্ম করেছেন শিবম দুবে (Shivam Dube)। অথচ সিরিজের...

মেঘ কাটলেই বাড়বে গরম, রাতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা কলকাতায়! হলুদ সতর্কতা উত্তরবঙ্গে 

সপ্তাহের তৃতীয় ব্যস্ততম দিনেও রাজ্যের দুর্যোগের পূর্বাভাস। বুধের সকালে মেঘলা আকাশ, রোদের দাপট কম থাকায় তীব্র গরম অনুভূত...