Sunday, June 14, 2026

বুমরাহ না থাকায় সুবিধা বাংলাদেশের, মত ওই দেশের প্রাক্তন এই ক্রিকেটারের

Date:

Share post:

চোটের কারণে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি ঠেকে ছিটকে গিয়েছেন যশপ্রীত বুমরাহ। আর এতেই নাকি বাড়তি সুবিধা বাংলাদেশের। এমনটাই মনে করছেন প্রাক্তন ওপেনার ইমরুল কায়েস। আগামিকাল থেকে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। ২০ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু করতে টিম ইন্ডিয়া। ওই দিনই চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু বাংলাদেশের। আর সেই ম্যাচের আগে এমনটা বললেন ইমরুল। ইমরুলের মতে, বুমরাহর না থাকা বাংলাদেশের পক্ষে সহায়ক হবে।

এই নিয়ে ইমরুল বলেন, “ভারত ব্যাটিং আর বোলিং দুই বিভাগেই শক্তিশালী। তবে বুমরাহ দলে নেই। আমরা সবাই জানি শেষ দু’বছরে ভারতীয় ক্রিকেটের জন্য ও ঠিক কী কী করেছে। ওর না থাকাটা বাংলাদেশের জয়ের সুযোগ বাড়াবে।“ তবে যশপ্রীত বুমরাহ না থাকায় ভারতীয় বোলিংকে নেতৃত্ব দেবেন মহম্মদ শামি। দীর্ঘদিনের চোট কাটিয়ে ভারতীয় দলে ফিরে এসছেন তিনি। তবে যে বাংলাদেশের ভয়ের কারণ তা জানাতে ভুললেন না ইমরুল। বাংলাদেশের প্রাক্তন ওপেনার বলেন, ‘শামির ফিরে আসাটা বড় বিষয়। এখন হয়তো ওর ফিটনেস নিয়ে কিছু ইস্যু রয়েছে। তবে ও একবার ছন্দ খুঁজে পেলে বাংলাদেশকে বিপদে ফেলতে পারে।“

আগামিকাল থেকে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। ২০ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু করতে টিম ইন্ডিয়া। ওই দিনই চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু বাংলাদেশের। ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশের সামনে নিউজিল্যান্ড। ২৭ ফেব্রুয়ারি মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান।

আরও পড়ুন- অবশেষে নিজের প্রেমকাহিনি শোনালেন নীরজ, জানালেন কীভাবে আলাপ স্ত্রী হিমানির সঙ্গে

Related articles

আজ ‘বিদ্রোহী’ তৃণমূল সাংসদদের সঙ্গে বৈঠকে নেই শুভেন্দু! 

তৃণমূল কংগ্রেসের একের পর এক সাংসদ নাম লেখাচ্ছেন 'বিদ্রোহী' দলে। একদিন আগে পর্যন্ত যে তালিকাটা ছিল ১৯ জনের,...

পরীক্ষার দিন দেরিতে ট্রেন! বিক্ষোভের জেরে রণক্ষেত্র পাটলিপুত্র

এদিকে বুলেট ট্রেনের স্বপ্ন, অন্যদিকে যুবসমাজের স্বপ্ন থাকছে অধরা! পরীক্ষা শুরু আর কিছুক্ষনের মধ্যেই। রবিবার সকালে সঠিক সময়ে...

রবিবারের সকালে দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন! একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ 

ছুটির সকালে ঘুম ভাঙ্গার আগেই রাজধানীতে ভয়াবহ অগ্নিকাণ্ড। দিল্লির কালকাজী-গোবিন্দপুর ফ্লাইওভারের পাশেই একটি রেস্টুরেন্টে একের পর এক এলপিজি...

অভিষেকের হাত থেকে ক্ষমতা কেড়ে নিন মমতা, ফেসবুক লাইভে মন্তব্য পার্থর!

ভোটে ভরাডুবির পর যখন তৃণমূল কংগ্রেসে (TMC) ভাঙ্গনের ছবি ধরা পড়ছে ঠিক তখনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হাত...