Monday, May 11, 2026

আমাকে ফেস করতে ভয় পায় বলে হাউজে থাকে না: নাম না করে BJP-কে চ্যালেঞ্জ মমতার

Date:

Share post:

তাঁর মুখোমুখি হতে ভয় পান শুভেন্দু অধিকারী-সহ বিজেপি (BJP) বিধায়করা। সেই কারণে কখনও ওয়াকআউট, কখনও আন্দোলনকে ঢাল করে পালিয়ে বেড়ান বিধানসভা থেকে। মঙ্গলবার বিধানসভায় (Assembly) দাঁড়িয়ে এ প্রসঙ্গে নাম না করে বিরোধী দলনেতাকে ধুয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

রাজ্য সরকারকে একদিন আগেই ‘মোল্লাদের সরকার, মুসলিমদের সরকার’ বলে উল্লেখ করেন শুভেন্দু। এদিন সেই সমালোচনার পাল্টা জবাব দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আমি মুসলিম লিগ? বাংলায় কত শতাংশ মুসলিম থাকে? নতুন করে জনগণনা হয়নি। আমার হাতের পাঁচটা আঙুলের মতো হিন্দু, মুসলিম, শিখ, বৌদ্ধ সবাই সমান। নির্বাচনের সময় তৃণমূলকে হারাতে আপনারাই মুসলিম লিগের সাহায্য নেন। অন্য দলকে হারাতে সাহায্য নেন। বেলুনটা ফাঁস করব! কিছু বলার আগে মনে রাখবেন। মানুষই থোঁতা মুখ ভোঁতা করে দেবেন, আমাকে করতে হবে না। এত অশ্লীল কথা বলছেন, একটা ধর্মের নামে এত কুৎসা, অপপ্রচার করছেন। আমরা সকলকে নিয়ে চলি।”

এর পরেই মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, “আসলে আমাকে ফেস করতে পারে না বলে এসব বলে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু কোনও ভয় নেই। ভয়কে জয় করে এখানে দাঁড়িয়ে আছি। কত বুকের পাটা দেখি!”
আরও খবর: কাগজ ছেঁড়া! খতিয়ান তুলে কুৎসার জবাব মমতার

Related articles

নবান্নে প্রথম মন্ত্রিসভার বৈঠকে ৬ সিদ্ধান্ত: সামাজিক প্রকল্প বন্ধ না হওয়ার আশ্বাস মুখ্যমন্ত্রীর

রাজ্যে প্রথম বিজেপি সরকার গঠিত হওয়ার পর প্রথম মন্ত্রিসভার বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নের এই...

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ-বিহার থেকে গ্রেফতার ৩! পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ এবং বিহার থেকে গ্রেফতার ৩ দুষ্কৃতী। তিন জনের মধ্যেই রয়েছে শার্প শ্যুটারও। এই ঘটনায় শুভেন্দু-সহ...

নবান্নের আগে দলীয় কার্যালয়: সোমবার সকাল থেকেই কর্মব্যস্ত রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী

শপথ গ্রহণ হয়েছে শনিবার। তবে গুরুত্বপূর্ণ সরকারি কাজ সোমবার থেকেই শুরু করতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)।...

পুলিশের সামনে আগুন ১০ দোকানে! ডবল ইঞ্জিন দুর্ভোগ তুলে ধরে সরব অভিষেক

রাজ্যে ভোট পরবর্তী হিংসা রুখতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী (Central Force)। সদ্য ক্ষমতায় আসা বাংলার বিজেপি সরকার দাবি করছে...