Monday, February 2, 2026

কেন ভারতের জার্সিতে পাকিস্তানের নাম? ক্ষুব্ধ নেটিজেনদের এক অংশ

Date:

Share post:

আর মাত্র কয়েক ঘন্টা । তারপরই শুরু ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি। ২০ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া। তবে তার আগে প্রকাশে এসেছে ভারতীয় দলের জার্সি । আর সেই জার্সি সামনে আসতেই ক্ষুব্ধ নেটিজেনদের এক অংশ।

গতকাল চ্যাম্পিয়ন্স ট্রফির অফিসিয়াল জার্সি সামনে আনে ভারতীয় ক্রিকেট বোর্ড। যেখানে দাঁড়িয়ে বিরাট কোহলি, রোহিত শর্মা, শুভমন গিল, ঋষভ পন্থরা। সেই জার্সিতে দেখা যাচ্ছে, নতুন ওয়ানডে জার্সির কাঁধে জাতীয় পতাকার তিন রং। লম্বা সাদা স্ট্রাইপ থাকলেও তার উপর ছড়িয়ে রয়েছে গেরুয়া, সাদা, সবুজ রং। বাকি জার্সি চিরাচরিত নীল রংয়ের। বুকে লেখা ইন্ডিয়া। বাঁদিকে বিসিসিআইয়ের লোগ। আর ডানদিকে লেখা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। সঙ্গে লেখা পাকিস্তান। আর পাকিস্তানের নাম দেখতেই নেটিজেনদের একাংশ ক্ষুব্ধ। বিশেষ করে, সদ্য পাকিস্তানের মাঠে ভারতের পতাকা না ওড়ানোর খবর প্রকাশ্যে আসায়, ক্ষোভ যেন আরও বেড়েছে। এই পরিস্থিতিতে ভারতের জার্সিতে ‘পাকিস্তান’-এর নাম কেন থাকবে, এই নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। যদিও আবার আরেক অংশ সমর্থন জানিয়েছেন। বিসিসিআইয়ের এই পদক্ষেপের প্রশংসাও করছেন অনেকে।

চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেল নিয়ে এমনিতেই সাফল্য পেয়েছে বিসিসিআই। তবে আইসিসির নিয়মনীতির উপর যে কিছু নেই, সেটাকে মান্যতা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যা নিয়ে কুর্ণিশ নেটিজেনদের একাংশের।

আরও পড়ুন- বুমরাহ না থাকায় সুবিধা বাংলাদেশের, মত ওই দেশের প্রাক্তন এই ক্রিকেটারের

spot_img

Related articles

শহরে দেড় লক্ষ পাকা বাড়ি, আধার যাচাইয়ের পরেই মিলবে আবাসের টাকা 

গ্রামাঞ্চলের পর এবার রাজ্যের শহরাঞ্চলেও গরিব মানুষের মাথার উপর পাকা ছাদ নিশ্চিত করতে কোমর বেঁধে নামছে প্রশাসন। রাজ্যের...

উত্তরায়ণের ছাদে লাটাই হাতে আমির! ‘সোমু’-র মান ভাঙাতে কি খোদ লাল সিং চাড্ডা? 

উত্তরায়ণের ছাদে তখন পড়ন্ত বিকেলের রোদ। হাতে লাটাই, আকাশে উড়ছে ঘুড়ি। পাশে দাঁড়িয়ে অরিজিৎ সিং। তবে টিনসেল টাউনের...

বঙ্গভবনে চড়াও দিল্লি পুলিশ! সংসদে মোদি-শাহের সামনে ‘ধিক্কার’ স্লোগান কল্যাণের

সাতসকালে দিল্লি পুলিশ (Delhi police) বঙ্গভবন ঘিরে ফেলার খবর পেয়েই ক্ষুব্ধ হন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার রাজধানীর...

অন্তর্বর্তীকালীন বাজেট পেশের জন্য শুরু হচ্ছে সপ্তদশ বিধানসভার শেষ অধিবেশন

রাজ্যের সপ্তদশ বিধানসভার শেষ অধিবেশন মঙ্গলবার থেকে শুরু হচ্ছে (West Bengal Assembly)। তিন দিনের এই সংক্ষিপ্ত অধিবেশনে আসন্ন...