Thursday, June 4, 2026

কুম্ভস্নান করতে গিয়ে নির্মম অভিজ্ঞতা, চরম অব্যবস্থা নিয়ে সরব শ্রীরামপুরের ২৯ পর্যটক

Date:

Share post:

রিজার্ভেশন টিকিট থাকা সত্ত্বেও ট্রেনে উঠতে পারেননি  শ্রীরামপুরের ২৯ জন পর্যটক।হাজার হাজার টাকা খরচ করে গাড়ি ভাড়া করে বাড়ি ফিরলেন। রেলের বিরুদ্ধে চরম অব্যবস্থার অভিযোগ তুলেছেন তারা।গত ৯ ফেব্রুয়ারি ট্রেন ধরে পরদিন অযোধ্যায় পৌঁছান শ্রীরামপুরের ২৯ জন পর্যটক।তাদের মধ্যে অধিকাংশ প্রবীন মহিলা।অযোধ্যা থেকে বেনারস কাশি বিশ্বনাথ ঘুরে গত ১৪ তারিখ প্রয়াগে মহাকুম্ভে পূন্যস্নান করেন তারা।১৫ তারিখ বিকাল ৪.১০ মিনিটে দূন এক্সপ্রেসে টিকিট ছিল। সেই গাড়ি স্টেশনে ঢোকে সন্ধ্যা সাতটায় ছাড়ে রাত নটায়।তাও সেই ট্রেনে উঠতে পারেননি পর্যটকরা।চেষ্টা করেও ট্রেনের কামরার সামনে যেতে পারেননি।

শ্রীরামপুর মরাদানের বাসিন্দা তরুন কোলে জানান,তার আত্মীয় ও বন্ধুদের পরিবার মাঝেমধ্যে বেড়াতে যান।কুম্ভে যাওয়ার জন্য দু মাস আগে ট্রেনে টিকিট কাটেন।স্লিপারে ২০ জনের টিকিট ছিল।বাকিদের এসিতে।নয় জন কোনওভাবে ট্রেনে উঠতে পারলেও বাকি ২০ জন উঠতেই পারেননি।সারা রাত বেনারস স্টেশনে কাটিয়ে পরদিন কুম্ভ স্পেশালে মুঘলসরাই স্টেশনে পৌঁছান কোনও ভাবে।সেখান থেকে যদি কোনও ট্রেন পাওয়া যায়।কিন্তু সেখানের অবস্থা আরও খারাপ।বাস স্ট্যান্ডে বাস না পেয়ে অবশেষে একটি ইনোভা দুটি বোলেরো গাড়ি তারা ভাড়া করেন ৭২ হাজার টাকা দিয়ে। মঙ্গলবার ভোরে বাড়ি ফেরেন।

তরুনবাবু বলেন,কোনও আর পি এফ নেই,টিটি নেই,নিরাপত্তা দেখার কেউ নেই।মানুষ মরল কি বাঁচল দেখার কেউ নেই।চরম অব্যবস্থার ছবি সর্বত্র।ট্রেনের টিকিট থাকা সত্ত্বেও ট্রেনে উঠতে পারিনি।পর্যটক সুজাতা ঘোষাল বলেন,হেঁটে যতটা ঘুরেছি তার থেকে ট্রেনে বেশি কষ্ট সহ্য করেছি।এত টাকা গাড়ি ভাড়া দিয়ে ফিরতে হবে ভাবিনি।

 

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...