Monday, February 2, 2026

প্রবল শিলাবৃষ্টি ঝাড়গ্রামের সাঁকরাইলে! ফসলের প্রচুর ক্ষতির আশঙ্কা

Date:

Share post:

মঙ্গলবার হঠাৎ ঝড় ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লক। ফসলের প্রচুর ক্ষতির আশঙ্কা। আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছিল বুধ ও বৃহস্পতিবার ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু তার আগেই মঙ্গলবার সন্ধ্যায় ঝড় ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের বিস্তীর্ণ এলাকা।

মঙ্গলবার বিকেল থেকে ঝাড়গ্রামের আকাশ ছিল মেঘলা, সন্ধা নামার সঙ্গে সঙ্গে ঝাড়গ্রাম জেলার আকাশ অন্ধকারে ঢেকে যায়, শুরু হয় ঝড় সঙ্গে প্রচুর শিলাবৃষ্টি। ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের বনপুরা, রোহিনী, ডাহি, নেগূড়িয়া এলাকায় ঝড়ে বেশ কয়েকটি বাড়ি ভেঙে পড়ে। সেই সঙ্গে বিভিন্ন এলাকায় গাছের ডাল রাস্তার উপর বিদ্যুৎ লাইনের উপর ভেঙে পড়ায় গোটা এলাকা বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। শিলাবৃষ্টিতে সাঁকরাইল ব্লকের রোহিণী, বনপুরা, ডাহি, নেগুড়িয়া সহ বিভিন্ন গ্রামের ঝড় ও শিলাবৃষ্টিতে প্রচুর ফসলের ক্ষতি হয়েছে।

এছাড়াও ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম, গোপীবল্লভপুর দুই ব্লক সহ বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে, তবে ঝড়ের দাপট ছিল কম, শিলা বৃষ্টি হয়নি। ঝড় ও শিলাবৃষ্টিতে সবচেয়ে ক্ষতি হয়েছে সাঁকরাইল ব্লকের বিভিন্ন গ্রাম বলে জানান সাঁকরাইল পঞ্চায়েত সমিতির কৃষি, সেচ ও সমবায় দফতরের কর্মাধ্যক্ষ মথুর মাহাতো। তিনি বলেন ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও জানা সম্ভব হয়নি, তবে তিনি বনপুরা সহ কয়েকটি গ্রামে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন। তিনি আরও বলেন যে বিষয়টি বিডিওকে জানানো হয়েছে, ঝড় ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত মানুষের পাশে সাঁকরাইল ব্লক প্রশাসন রয়েছে।

আরও পড়ুন- চা শিল্পের উন্নয়নে টাস্কফোর্স গড়ল রাজ্য

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

অন্তর্বর্তীকালীন বাজেট পেশের জন্য শুরু হচ্ছে সপ্তদশ বিধানসভার শেষ অধিবেশন

রাজ্যের সপ্তদশ বিধানসভার শেষ অধিবেশন মঙ্গলবার থেকে শুরু হচ্ছে (West Bengal Assembly)। তিন দিনের এই সংক্ষিপ্ত অধিবেশনে আসন্ন...

উচ্চ মাধ্যমিকে পড়ুয়াদের স্বস্তি, সেমেস্টারে বাড়ছে বিকল্প প্রশ্নের সংখ্যা 

উচ্চ মাধ্যমিকের পাঠ্যক্রমে আমূল পরিবর্তনের পর এবার পরীক্ষার্থীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আগামী...

এরকম মিথ্যাবাদী-উদ্ধত নির্বাচন কমিশন দেখিনি! জ্ঞানেশের বৈঠক বয়কট করে তীব্র আক্রমণ মমতার

"এরকম মিথ্যাবাদী কমিশন আমি কখনও দেখিনি। বহুদিন রাজনীতি করেছি, এরকম ঔদ্ধত্য আগে দেখিনি আমি।" সোমবার, মুখ্য নির্বাচন কমিশনার...

মাধ্যমিক পরীক্ষার মাঝেই স্কুলে গ্যাস সিলিন্ডারে ভয়ঙ্কর বিস্ফোরণ, প্রশংসনীয় পুলিশি পদক্ষেপ

পুলিশি তৎপরতায় মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Examination) প্রথম দিনেই বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল পরীক্ষার্থীরা। তুফানগঞ্জ-১ ব্লকের নাককাটি...