Friday, May 15, 2026

মহানগরী থেকে তোলা যাবে না ট্রাম, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের

Date:

Share post:

শহর কলকাতায় ট্রাম লাইন বুজিয়ে ফেলা যাবে না। বাংলার ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে থাকা ট্রাম পরিবহন (Tram Service ) ব্যবস্থাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব নিতে হবে সরকারকে, পর্যবেক্ষণ প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় (দাস) ডিভিশন বেঞ্চের। পাশাপাশি মহানগরী থেকে ট্রাম লাইন তুলে ফেলা নিয়েও নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।

কলকাতার অন্যতম পরিচায়ক ট্রাম পরিষেবাকে বাঁচাতে হাইকোর্টে জোড়া জনস্বার্থ মামলা হয়েছে। তার প্রেক্ষিতে একটি কমিটি করে দেয় আদালত যারা ট্রাম সংক্রান্ত সিদ্ধান্ত নেবে। মঙ্গলবার সেই মামলার শুনানিতে রাজ্যের আইনজীবী জানান, ময়দান থেকে খিদিরপুর পর্যন্ত পিপিপি মডেলে ট্রাম চালানো যেতে পারে। আদালতের নির্দেশ অনুযায়ী যে সব বেসরকারি সংস্থা এই মডেলে যুক্ত হতে চায় তাদের আহ্বানও জানানো হয়েছে। আলিপুর এলাকায় বিগত ১৫ বছর ধরে ট্রাম চলাচল না করলেও খিদিরপুরে কারা ট্রাম লাইন বুজিয়ে দেওয়ার চেষ্টা করছে তার তদন্ত শুরু করেছে পুলিশ। আদালত গঠিত কমিটিতে সেই সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ।

Related articles

টানা জিজ্ঞাসাবাদের পরে একাধিক গুরুতর অভিযোগে পুলিশের জালে ২ কাউন্সিলর

একদিনে দুই তৃণমূল কাউন্সিলরের (TMC Councilor) গ্রেফতারি ঘিরে চাঞ্চল্য রাজনৈতিক মহলে। একাধিক গুরুতর অভিযোগে পুলিশের জালে তাম্রলিপ্ত পুরসভার...

পালাবদল হতেই রাজ্যের তিন বড় প্রকল্পে অনুমোদন রেলমন্ত্রীর

রাজ্যে পালাবদল হতেই রেলের তিনটি বড় প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। আগের সরকারের আমলে বারবার বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার...

IPL: দাদার থেকে টিপস পেলেন গিল! ইডেনের গ্যালারিতে তারকা অতিথিক3

শনিবার গুজরাট টাইটান্স কেকেআর(KKR) ম্যাচে আগে শুক্রবার ইডেনে তারকা অতিথি সিনিয়র গিল। শুক্রবার ইডেনে গুজরাট দল অনুশীলনে নামতেই ক্লাব...

ভোজশালা মন্দিরই! নমাজের জন্য অন্য জায়গা খুঁজে নেওয়ার নির্দেশ মধ্যপ্রদেশ হাই কোর্টের

বিতর্কিত ভোজশালা মন্দির-কমল মওলা মসজিদ মামলায় ঐতিহাসিক রায় দিল মধ্যপ্রদেশ হাই কোর্ট (Madhya Pradesh High Court)। শুক্রবার দীর্ঘ...