Saturday, May 16, 2026

টালিগঞ্জে ডাকাতির ঘটনা ‘সাজানো’! গ্রেফতার অভিযোগকারী গৃহকর্ত্রী

Date:

Share post:

টালিগঞ্জের (Tollygunge) রিজেন্ট পার্কে লুটের ঘটনায় বড় আপডেট। জামাইবাবুর ( রাজা নাগ) সঙ্গে মিলে সৎ ছেলের বিয়ের গয়না সরাচ্ছিলেন অভিযোগকারী গৃহকর্ত্রী সোনালি বিশ্বাস (Sonali Biswas) নিজেই। তাঁর স্বামী এবং ছেলের সন্দেহের ভিত্তিতে রাতেই সোনালীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে রিজেন্ট পার্ক থানার পুলিশ (Regent Park Police)। বয়ানে অসংগতি মেলার পরই তাঁকে গ্রেফতার করা হয়। এরপর পুলিশে জেরায় তিনি সব স্বীকার করেছেন বলে জানা যাচ্ছে। নেপথ্যে উঠে এসেছে প্রতিহিংসার তত্ত্ব।

সোমবার সন্ধ্যায় টালিগঞ্জের মূর অ্যাভিনিউ এলাকায় একটি বাড়িতে লুটপাটের অভিযোগ ওঠে। গৃহকর্ত্রী ৪ লক্ষ টাকার সোনার গয়না উধাও হয়েছে বলে জানান। শুধু তাই নয় সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে রীতিমতো নাটক করে ঘটনার ভুয়ো বিবৃতিও দেন তিনি। বাড়ি ফিরে সোনালীর স্বামী এবং ছেলের সন্দেহ হয়। তাঁরা তদন্তকারীদের খটকার কথা জানাতেই অভিযোগকারীনি কে চেপে ধরে পুলিশ।সোনালি বিশ্বাসের দাবি, তাঁর ভাই স্বামীর কাছে কয়েকমাস আগে ৬ লক্ষ টাকা ধার চেয়েছিলেন। কিন্তু তিনি সেই টাকা দেননি। এদিকে প্রথমপক্ষের ছেলের বিয়ের জন্য প্রচুর সোনা কিনেছেন। এরপরই লুটের প্ল্যানিং করেন তিনি। পরিকল্পনা মতোই দুষ্কৃতী তান্ডবের সাজানো ঘটনা তুলে ধরা হয়েছিল। এর সঙ্গে আর কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।

Related articles

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...

বিজেপির পুরস্কার: শমীক এবার কেন্দ্রীয় মন্ত্রী? রাজ্য সভানেত্রী হতে পারেন লকেট!

রাজ্যে রাজনৈতিক পালাবদল। তৃণমূলের থেকে শাসনভার বিজেপির হাতে। আর মুখ্যমন্ত্রী ও পাঁচজন মন্ত্রী এবং বিধায়কদের শপথগ্রহণ হওয়ার পরেই...

অ্যাম্বুলেন্স অ্যাপ: স্বাস্থ্য দফতরের প্রথম বৈঠকে কেন্দ্র-রাজ্য হাসপাতাল জোড়ার বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যের স্বাস্থ্য দফতরের সঙ্গে প্রথম বৈঠকে সরকারি হাসপাতালের রেফার রোগ নিয়ে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। একদিকে রাজ্য...

গ্রেফতার শান্তনুকে সাসপেন্ড পুলিশ ক্লাবের, কড়া অবস্থান সিএবির

গ্রেফতার হওয়া পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাসকে(Santanu Sinha Biswas) নিয়ে সিএবিতে চিঠি পাঠাল কলকাতা পুলিশ ক্লাব । তাঁর...