Thursday, May 14, 2026

বেসরকারি স্কুলে লাগামছাড়া ফি নিয়ন্ত্রণে শিক্ষামন্ত্রীর অবস্থান জানতে চাইল হাইকোর্ট

Date:

Share post:

দীর্ঘদিন ধরে রাজ্যের অনেক বেসরকারি স্কুলে লাগামছাড়া ফি নেওয়া নিয়ে অভিযোগ উঠছে। পাশাপাশি অতিরিক্ত ফি নেওয়া নিয়েও অনেক আবেদন জমা পড়েছে কলকাতা হাইকোর্টে। দায়ের হয়েছে একাধিক জনস্বার্থ মামলাও। বুধবার এই মামলার শুনানিতে বেসরকারী স্কুলে ফি বৃদ্ধি নিয়ে শিক্ষামন্ত্রীর অবস্থান জানতে চাইল হাইকোর্ট। কোর্টের পর্যবেক্ষণ, অনেক ক্ষেত্রে চার্জ নামে যে বৃদ্ধি হচ্ছে সেটা ঠিক নয়। এটার উপর কি কন্ট্রোল থাকবে না?

বিচারপতির মন্তব্য, “সব ক্ষেত্রে আদালত নির্দেশ দিতে পারে না। রাজ্য সরকার অন্যান্য বিলের মত সিদ্ধান্ত নিতে পারে।” পাশাপাশি আদালতের ডিভিশন বেঞ্চের পরামর্শ, বিলের মধ্যে দিয়ে এই সমস্যা রাজ্য সরকার নিয়ন্ত্রণ করতে পারে! এরপরই রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলে রাজ্যের অবস্থান জানানো হবে পরশু দিন। এ বিষয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলে আগামী শুক্রবার রাজ্যের মতামত আদালতকে জানানোর জন্য রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে নির্দেশ দিয়েছেন বিচারপতি। পাশাপাশি বিচারপতি বলেন, “অনেক স্কুলে ঘোড়া বা উটের দৌড় শেখানো হলেও একটা বেসিক ফি রাখা করা উচিত। অনেক স্কুলে এটা বাড়তি আয়ের জায়গা”।

আরও পড়ুন- সম্ভবত বড়তলাকাণ্ডই প্রথম! শিশু নির্যাতনে মৃত্যদণ্ড নিয়ে দাবি পুলিশ কমিশনারের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...

আইপিএলের মঞ্চে ভালো খেলার পুরস্কার, সিনিয়র দলে প্রোমোশন বৈভবের

বয়স মাত্র ১৫, কিন্তু ব্যাট হাতে তাঁর আত্মবিশ্বাস ও আগ্রাসন নজর কেড়েছে ক্রিকেট মহলের। সেই প্রতিভার স্বীকৃতি মিলল...