Thursday, May 14, 2026

প্রথমবার বিধায়ক হয়েই সোজা দিল্লির মুখ্যমন্ত্রী হচ্ছেন রেখা গুপ্ত! বৃহস্পতিবার শপথগ্রহণ

Date:

Share post:

একঝাঁক হেভিওয়েটকে পিছনে ফেলে প্রথমবার বিধায়ক নির্বাচিত হয়েই সটান রাজধানীতে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন  ‘বেনিয়া’ সম্প্রদায়ের মুখ রেখা গুপ্ত। সিনিয়রদের পিছনে ফেলে প্রধমবার বিধায়ক হয়েই সর্বোচ্চ পদে বিজেপি নেত্রী। যা নিঃসন্দেহে নজির। নাম ঘোষণা হতেই সকলকে কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। পাশাপাশি তাঁর বাড়ির সামনে উল্লাসে ফেটে পড়েন সমর্থকরা। বাজি ফাটিয়ে তাঁরা উচ্ছ্বাসে মেতে ওঠেন। দলের দিল্লি অফিসের বাইরেও মিষ্টি বিতরণ করা হয়।

দীর্ঘদিন আরএসএসের কর্মী। পাশাপাশি দিল্লিতে ছাত্র রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন ৫০ বছরের রেখা গুপ্ত। এই প্রথম বিজেপি শাসিত রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হতে চলেছেন রেখা। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন তিনি। একইসঙ্গে নতুন মন্ত্রিসভার সদস্যরাও শপথ গ্রহণ করবেন।

২০২৪ সালেই প্রথমবার বিধানসভা নির্বাচনে জেতেন রেখা। সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে আপের ১০ বছরের শক্ত ঘাঁটি শালিমার বাগ থেকে বিধায়ক হিসেবে নির্বাচিত হন রেখা। ২৯৫৯৫ ভোটে আপের বন্দনা কুমারীকে হারান তিনি। প্রথমবার বিধানসভা নির্বাচনে জেতা ‘আনকোরা’ মুখকেই মুখ্যমন্ত্রী পদের জন্য বেছে নিল বিজেপি। প্রবেশ বর্মার মতো হেভিওয়েটকেও পিছনে ফেলে দিলেন রেখা।

আরও পড়ুন- বেসরকারি স্কুলে লাগামছাড়া ফি নিয়ন্ত্রণে শিক্ষামন্ত্রীর অবস্থান জানতে চাইল হাইকোর্ট

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...

আইপিএলের মঞ্চে ভালো খেলার পুরস্কার, সিনিয়র দলে প্রোমোশন বৈভবের

বয়স মাত্র ১৫, কিন্তু ব্যাট হাতে তাঁর আত্মবিশ্বাস ও আগ্রাসন নজর কেড়েছে ক্রিকেট মহলের। সেই প্রতিভার স্বীকৃতি মিলল...