Friday, June 5, 2026

মোরগের ডাকে ঘুমের ব্যাঘাত! প্রশাসনের দ্বারস্থ কেরলের বৃদ্ধ

Date:

Share post:

এক অদ্ভুত সমস্যা। প্রতিদিন রাত তিনটের সময় মোরগের ডাকে ঘুম ভেঙে যায় বৃদ্ধের। প্রাণীটির তারস্বরে ডাক কেরলের (Kerala, Pallikal Village) পাল্লিক্কল গ্রামের বাসিন্দা রাধাকৃষ্ণ কুরুপের (Radhakrishna Kurup) জীবনের অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। অগত্যা সুরাহা পেতে প্রশাসনের দ্বারস্থ হলেন বৃদ্ধ।

কী অভিযোগ? গ্রামের বাসিন্দা অনিল কুমার (Anil Kumar) নামে এক ব্যক্তির বাড়ির দোতলায় রাখা মোরগ প্রতিদিন ভোর রাত তিনটের সময় ডেকে ওঠে। এতে ঘুম ভেঙে যায় রাধাকৃষ্ণ কুরুপের। বারবার মোরগকে সরাতে বলেও কোন লাভ না হওয়ায় বৃদ্ধ সোজা পুলিশের কাছে গিয়ে শব্দ দূষণের অভিযোগ করেছেন। অদ্ভুত এই মামলার শুনানির জন্য দুই পক্ষকে ডেকে তদন্ত শুরু করেন পুলিশ আধিকারিকরা। সব পক্ষের কথা শোনার পর প্রশাসনের নির্দেশ আগামী দু সপ্তাহের মধ্যে বাড়ির দক্ষিণ পাশে মোরগের খামার সরিয়ে নিতে হবে মালিককে। তবে নিঃসন্দেহে মোরগের ডাক নিয়ে আদালত পর্যন্ত মামলা গড়ানোয় বিস্মিত হয়েছেন অনেকেই।

Related articles

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...

কর্মিসভা ডাকুন, বুঝবেন কত ধানে কত চাল: দিল্লিতে দলীয় সাংসদদের বার্তা কুণালের

রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে যেভাবে বিধানসভায় নতুন রাজনৈতিক ছক প্রকাশ্যে, সেই একই খেলা দিল্লির সংসদেও খেলার চেষ্টা বিজেপির।...

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...

শনিতে মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক, বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে উদ্যোগ কেন্দ্রের

রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার প্রকল্পগুলির অনুমোদন দিচ্ছে না কেন্দ্রে- এই অভিযোগ সবসময়ই করতে বিগত তৃণমূল সরকার। সেই অভিযোগেই...