Sunday, May 17, 2026

২ পাতা-১ কুঁড়ির সঙ্গে একটি কাঁচা লঙ্কা! ‘অভিনব পেয়ালা’-য় চুমুক কণ্ঠশিল্পী থেকে রাজনীতিকদের

Date:

Share post:

চা-চপ-রসগোল্লা। এক নিঃশ্বাসে বলতে পারে বাঙালি। এক ব্র্যাকেটে রাখতে পারে। একসঙ্গে খেতেও পারে। চপ আর রসগোল্লায় লঙ্কার (Chill) স্বাদ আগেই পাওয়া গিয়েছে। এবার চায়ের স্বাদেও লঙ্কার ঝাঁঝ। অভিনব এই চা (Tea) না কি কণ্ঠস্বর পরিষ্কার করার অবর্থ্য টোটকা। ভেষজগুণে ভরপুর এই চা এক-দু কাপ পান করলে ব্রিগেড কাঁপিয়ে ভাষণও আটকাবে না!

এত সব জানার পর জানতে ইচ্ছে করছে তো এই চা মিলবে কোথায়? টালিগঞ্জ (Tollyganj) নেতাজি নগর ফিউচার ফাউন্ডেশন স্কুলের উল্টোদিকে ঋষি অরবিন্দ পার্কের গায়ে। নাম ‘অভিনব পেয়ালা’। এই স্টলে হাজির হয়ে বাচিকশিল্পী থেকে রাজনৈতিক নেতা- সবার পেয়ালাতেই তুফান তুলছে এই লঙ্কা চা। হালকা হলদে রঙের স্বচ্ছ্ব পানীয়র মধ্যে সবুজ একফালি লঙ্কা। লেমন ফ্লেভারের খাটি দার্জিলিং চায়ে (Tea) কাঁচা লঙ্কার হালকা ঝাঁঝ- আর তাতেই মজে কণ্ঠশিল্পী থেকে রাজনৈতিক ব্যক্তিরা।

দাম কত? স্টল মালিক এই লঙ্কা চা-এর স্রষ্টা কাশীনাথ সূত্রধর জানালেন একএক চায়ের দাম ৩০টাকা। তবে, কাজ হবে ১৬ আনা। তবে, এই স্টলে শুধু লঙ্কা চা নয়, পাওয়া যায় শ্রীলংকার ওলোং টি, হিমালয়ের ঢালের লিঙ্গিয়া বা আফ্রিকার জাং-পনা-সহ ৪০ রকমের চা। ৩০ টাকা থেকে শুরু করে ৫২০ টাকা প্রতি কাপ চাও আছে।
আরও খবর: স্বাস্থ্য ক্ষেত্রে বিপ্লব রাজ্যের, ১০ হাজার কর্মসংস্থান নারায়ণা হাসপাতালে: শিলান্যাসে জানালেন মুখ্যমন্ত্রী

শীতের শেষে সঙ্গীত মেলার সঙ্গে নয়া ‘ফুড পাথ’ চালু করেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। নিজেও গলা ভেজান লঙ্কা চায়ে। আর এই জায়গার স্টলগুলির নামের আদ্যক্ষরও তাঁর নামের সঙ্গে মিলে যায়। প্রথম ছ-টির নাম হল– অভিনব পেয়ালা, রুচির রসদ, পসরায় রসনা, বিশেষ আহার, শ্বাদের সাথে, সম্ভার মেলা। সাত নম্বর স্টলটি হল ‘সবার জন‌্য’। নেতাজি নগরের এই ‘ফুড পাথ’ একবার এলে লঙ্কা চায়ে গলা ভিজিয়ে দেখতে পারেন- সবাইকে আমন্ত্রণ অরূপের।

তবে শুধু চা নয়, নেতাজি নগরের ঋষি অরবিন্দ পার্কে একই জায়গায় চায়ের পাশাপাশি মিলছে টাও। ধনে পাতার চপ বা লটে মাছের ফ্রাই, মটন বা কর্ণচিজ মোমো- রসনা তৃপ্তিতে হাজির অনেক কিছুই। ফলে বিকেল নামলেই নেতাজি নগরে প্রাত্যহিক খাদ‌্যমেলা।

Related articles

পার্থতে মুগ্ধ শমীক ! রাজনীতির ভিন্ন মেরু বিলীন শিল্পপ্রেমের সৌহার্দ্যে

একজন শাসকদলের রাজ্য সভাপতি- সাংসদ, অপরজন সদ্য বিরোধী হওয়া দলের লোকসভার সাংসদ। রাজনীতির মঞ্চে যতই ভিন্ন মেরুতে অবস্থান...

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...