Sunday, May 17, 2026

ইসলামপুরের বই চুরির ঘটনার ২ বছর পর সিআইডি তদন্তের নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

সরকারি গোডাউন থেকে চুরি হয়ে গিয়েছিল প্রাথমিকের ২ লক্ষ বই। যার বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা।এবার ইসলামপুর প্রাইমারি স্কুলের বইচুরির সেই ঘটনার ২ বছর পর সিআইডি তদন্তের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, মাত্র দুজন এই ঘটনার পিছনে থাকতে পারে না। ওই চুরির ঘটনায় সিআইডি তদন্ত করবে। আর ১২ সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করে নিম্ন আদালতে রিপোর্ট দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

ঘটনার সূত্রপাত ২০২২ সালের ডিসেম্বরে। ওই সময় উত্তর দিনাজপুরের ইসলামপুরের স্কুল পরিদর্শকের অফিস থেকে প্রায় দু’লক্ষ বই চুরি হয়। যার দাম প্রায় ৩ কোটি টাকা। স্কুল পড়ুয়াদের জন্য ওইসব বই রাজ্য শিক্ষা দফতর থেকে জেলা স্কুল পরিদর্শকের অফিসে যায়। প্রাথমিক স্কুলগুলি সেই অফিস থেকে বই সংগ্রহ করে। তার পর তা বিনামূল্যে পড়ুয়াদের বিলি করা হয়। কিন্তু অভিযোগ, ঘটনার পর দু’বছর কেটে গেলেও তদন্ত প্রক্রিয়া এগোয়নি। চুরির ঘটনার কিনারা করতে পারেনি পুলিশ। তাই আদালতের নজরদারিতে নিরপেক্ষ তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্তের আবেদন করা হয় আদালতে। উল্লেখ্য, বৃহস্পতিবার ফের আদালত বলেছে, “মাত্র দুজন এই চুরি করতে পারে না।” এই ঘটনায় ধৃত দুজনকে আগেই গ্রেফতার করা হয়েছিল। বর্তমানে তাঁরা জামিনে মুক্ত।

আরও পড়ুন- স্বাস্থ্য পরিষেবার উন্নতিতে চিকিৎসা সরঞ্জাম দান KSCH – ভারত পেট্রোলিয়ামের 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

তিলজলার আগুনের ঘটনায় চিকিৎসাধীনের মৃত্যু, মৃত বেড়ে ৩

তিলজলার(Tiljala) ভয়াবহ অগ্নিকাণ্ডে আবারও এক মৃত্যু। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন ওই ব্যক্তি। মৃতের নাম মহম্মদ ইব্রা। তিলজলার(Tiljala)...

এখনই অতিমারী নয়: ইবোলা রোগ মহামারী, ঘোষণা WHO-এর

আফ্রিকার দুই দেশে ইবোলা রোগে দ্রুত মৃত্যুর ঘটনায় এবার ইবোলাকে মহামারী ঘোষণা করে স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা (Global Health...

মাতৃহারা লিয়েন্ডার, প্রয়াত ভারতীয় মহিলা বাস্কেটবল দলের প্রাক্তন অধিনায়ক

প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল খেলোয়াড় এবং লিয়েন্ডার পেজের (Leander Paes) মা জেনিফার(Jennifer )পেজ প্রয়াত। ক‍্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁর অস্ত্রোপচারও...

‘কচ্ছপ নীতি ও খরগোশ’, উৎপল সিনহার কলম 

এক যে ছিল কচ্ছপ, আর ছিল এক খরগোশ। ওঃ, আবার সেই প্রাচীন গপ্পো, নীতি শিক্ষে ! হ্যাঁ হ্যাঁ, খুব মনে...