Monday, May 18, 2026

উত্তরবঙ্গগামী তিস্তা তোর্সা এক্সপ্রেস ট্রেনে আগুন- আতঙ্ক!

Date:

Share post:

শিয়ালদহ থেকে নিউ আলিপুরদুয়ারগামী তিস্তা তোর্সা এক্সপ্রেস ট্রেনের একটি অসংরক্ষিত কামরার ধোঁয়া এবং আগুন বার হতে দেখে বৃহস্পতিবার সন্ধে নাগাদ ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদের সালার সংলগ্ন এলাকায়। ট্রেনের কামরায় আগুন লেগেছে, এই আতঙ্কে বেশকিছু যাত্রী ট্রেনের চেন টেনে দেন এবং ট্রেনটি সালার সংলগ্ন এলাকায় বেশ কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে পড়ে। যদিও পরবর্তীকালে পরিস্থিতি স্বাভাবিক হলে এবং ধোঁয়া বার হওয়া বন্ধ হলে ট্রেনটি আবার উত্তরবঙ্গের দিকে রওনা দিয়েছে বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধে নাগাদ ট্রেনটি সালার সংলগ্ন এলাকায় এসে পৌঁছায়। সেই সময় ট্রেনটির একটি অসংরক্ষিত কামরার দরজার সামনে দাঁড়িয়ে এবং বসে থাকা কয়েকজন যাত্রী হঠাৎই ট্রেনের নিচ থেকে ধোঁয়া এবং আগুনের ফুলকি বার হতে দেখেন। ওই যাত্রীরা চিৎকার চেঁচামেচি শুরু করলে ট্রেনের ভেতরে থাকা কয়েকজন যাত্রী চেন টেনে ট্রেনটিকে থামিয়ে দেন। এরপর ট্রেনের ড্রাইভার এবং গার্ড এসে বেশ কিছুক্ষণ ধরে যে অসংরক্ষিত কামরার তলা থেকে ধোঁয়া এবং আগুনের ফুলকি বার হচ্ছিল সেই জায়গাটি নিরীক্ষণ করেন। সূত্রের খবর, ট্রেনের কোনও ধাতব অংশের সঙ্গে ট্রেনের চাকা বা অন্য কিছুর ঘষা লেগেছিল। যাত্রীরা সেখান থেকে তৈরী হওয়া আগুনের ফুলকি এবং ধোঁয়া দেখতে পেয়েছিলেন। ট্রেনে আগুন লাগার আতঙ্কে ওই কামরা থেকে বহু যাত্রী লাফ দেন এবং দূরে চলে যান। তবে ধোঁয়া কমলে যাত্রীরা আবার ট্রেনে ফিরে আসেন এবং ট্রেনটি ফের উত্তরবঙ্গের দিকে যাত্রা শুরু করে।

আরও পড়ুন- কনসার্ট চলাকালীন বাবার ভিডিও কল! তারপর কী করলেন অরিজিৎ? মুগ্ধ সকলেই

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

কোর্টের লড়াইয়ে স্বস্তি বিসিসিআই, জ্বালানি সংকটের মধ্যেও চলবে আইপিএল?

মাঠের বাইরে কোর্টের লড়াইয়ে বড় জয় বিসিসিআই(BCCI)। আরটিআইয়ের (RTI) আওতায় পড়বে না ভারতীয় ক্রিকেট বোর্ড। ৮ বছর ধরে...

জাতীয় শিক্ষা নীতির আওতায় আসছে বাংলা, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের পরেই জাতীয় শিক্ষা নীতির আওতায় আসছে বাংলা। রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থা নিয়ে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী...

হাইকোর্টে ২৬ মে পর্যন্ত রক্ষাকবচ ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গিরের, তদন্তে সহযোগিতার নির্দেশ 

আগামী ২৬ মে পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনার ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের বিরুদ্ধে কোনওরকম কড়া পদক্ষেপ বা গ্রেফতার...

বকেয়া DA নিয়ে কাটল না ধোঁয়াশা, হতাশ সরকারি কর্মীরা

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা DA অন্যতম বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছিল। ক্ষমতায়...