Monday, April 27, 2026

হাইওয়েতে পর পর গাড়ির ধাক্কা, দুর্ঘটনার কবলে সৌরভ!

Date:

Share post:

গাড়ি দুর্ঘটনার কবলে পড়লেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Saurav Ganguly)! বর্ধমান যাওয়ার পথে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দাঁতনপুরে সৌরভের কনভয় চেপে দেওয়ার চেষ্টা করে লরি। অল্পের জন্য রক্ষা পেলেন মহারাজ। দুর্ঘটনায় গাড়ির সামান্য ক্ষতি হলেও অক্ষত প্রাক্তন ভারত অধিনায়ক ( Former Indian Skipper)।

স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ বর্ধমানে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় দাঁতনপুরের কাছে আচমকা একটি লরি সৌরভের কনভয় চেপে দেওয়ার চেষ্টা করে। ফলে একের পরে গাড়ি কার্যত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। অত্যন্ত দক্ষতার সঙ্গে মহারাজের গাড়ির চালক ব্রেক কষেন। ফলে পিছনে থাকা গাড়িগুলি পরপর একে অপরকে ধাক্কা মারে। ধাক্কা লাগে সৌরভের রেঞ্জ রোভারেও। এই দুর্ঘটনার পর প্রায় দশ মিনিট ধরে এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে যায় তাঁর গাড়ি। পরে পরিস্থিতির স্বাভাবিক হলে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে রওনা দেন ‘দাদা’। সৌরভের সফর সঙ্গীরা বলছেন রেঞ্জ রোভারের মতো গাড়ি থাকায় বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। নিছক দুর্ঘটনা নাকি ইচ্ছাকৃতভাবেই মহারাজের কনভয়ের গাড়ি চেপে দেওয়ার চেষ্টা হল তা খতিয়ে দেখা হচ্ছে।

Related articles

পাল্টানো দরকার… চাই না অসীম সরকার: স্লোগান পাল্টে মতু্য়াদের হয়ে বিজেপিকে তোপ অভিষেকের

“আমি মোদিজির সঙ্গে একটা কথায় একমত, মোদিজি বলছেন পাল্টানো দরকার। আমি বলছি, পাল্টানো দরকার, আর চাই না অসীম...

ভোটের আগে উত্তপ্ত ভাঙড়! শওকতের গাড়িতে ISF-এর হামলার অভিযোগ

দ্বিতীয় দফা ভোটের ঠিক দু'দিন ফের উত্তপ্ত ভাঙড়! রবিবার রাতে ভাঙড় বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শওকত মোল্লার ওপর...

IPL: স্বামীর খেলায় আবেগপ্রবণ প্রিয়া, সাজঘর থেকেই পরিবারের সঙ্গে দেখা করলেন রিঙ্কু

নাইটদের দ্বিতীয় জয়ের নায়কও রিঙ্কু সিং(Rinku Singh)। ইডেন থেকে একানা রিঙ্ক ছন্দ ফিরতেই জয়ে ফিরেছে কেকেআর(KKR)। তবে রবিবার...

ভোটবঙ্গে পুলিশ পর্যবেক্ষক-বিজেপি প্রার্থীর গোপন বৈঠক ইস্যুতে হাইকোর্টে তৃণমূল

ভোটের আগে পুলিশ পর্যবেক্ষকের সঙ্গে বিজেপি প্রার্থীর গোপন বৈঠক নিয়ে মগরাহাটের (Magrahat) প্রচার সভা থেকে সরব হয়েছিলেন অভিষেক...