Friday, May 15, 2026

বাংলাদেশের বিরুদ্ধে নিজের ইনিংস নিয়ে কী বললেন শুভমন ?

Date:

Share post:

গতকাল জয় দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু করে টিম ইন্ডিয়া। বাংলাদেশের বিরুদ্ধে ৬ উইকেটে জয় পায় ভারত। সৌজন্যে শুভমন গিল । ১০১ রানে অপরাজিত তিনি। ইনিংস সাজান ৯টি চার এবং ২ টি ছয় দিয়ে। ম্যাচের সেরাও হন তিনি। আর গুরুত্বপূর্ণ ম্যাচে এরকম ইনিংস খেলে উচ্ছ্বসিত টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক। বললেন, এটা আমার কেরিয়ারের অন্যতম সেরা ইনিংস।

ম্যাচের পর গিল বলেন, “ এটা আমার কেরিয়ারের অন্যতম সেরা ইনিংস। কোনও আইসিসি প্রতিযোগিতায় এই প্রথম শতরান করলাম। নিজের খেলায় আমি খুব খুশি। আমি আর রোহিত ভাই ব্যাট করতে নেমে বুঝতে পেরেছিলেন কাট-পুল মারা সহজ হবে না। উইকেটে পড়ে বল আরও মন্থর হচ্ছিল। তাই পেসারদের বিরুদ্ধে ক্রিজ ছেড়ে বেরিয়ে খেলছিলাম। স্পিনারদের বিরুদ্ধে সামনের পায়ে খেলতে সমস্যা হচ্ছিল। তাই আমি আর বিরাট ভাই ঠিক করি, যতটা পারব পিছনের পায়ে খেলব। দৌড়ে রান নেওয়ার দিকে বেশি নজর দিয়েছিলাম। নইলে চাপ আরও বাড়ত।“

তবে ম্যাচে একটা সময় দেখা যায় শুভমনকে বার্তা পাঠান কোচ গৌতম গম্ভীর। কী বার্তা দিয়েছিলেন হেডস্যার? সেই নিয়েও খোলাসা করেন গিল । বললেন, “ একটা সময় আমাদের উপর চাপ বেড়ে গিয়েছিল। তখন সাজঘর থেকে বার্তা পাঠানো হয় যে আমাকে শেষ পর্যন্ত ব্যাট করতে হবে। সেটাই করেছি।“

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...