Thursday, June 4, 2026

নিয়োগ মামলায় সিবিআইয়ের অতিরিক্ত চার্জশিটে নাম এক বিজেপি নেতার

Date:

Share post:

নিয়োগ মামলার চার্জশিটে নাম জড়াল বিজেপি নেতার। সিবিআইয়ের(CBI) অতিরিক্ত চার্জশিটে নাম রয়েছে অন্যতম অভিযুক্ত শান্তনু বন্দ্যোপাধ্যায় ও অরুণ হাজরা নামে এক বিজেপি(BJP) নেতার। এই প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, অরুণ হাজরা বহু পুরনো নেতা। সিনিয়র মানুষ। তাপস রায়ের সঙ্গে বিজেপিতে যোগ দেন। এখন তিনি বিজেপি করেন এ বিষয়ে কোনও সন্দেহ নেই।নিয়োগ মামলায় তার নাম জড়ানো নিয়ে বিজেপি উত্তর দেবে। এতদিন বিজেপি তৃণমূলের নাম নিয়ে চিৎকার করত। এখন ওদের নেতার নামেই চার্জশিট দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিজেপি এবার উত্তর দিক।

অরুণের নাম এই প্রথমবার সামনে এসেছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, কে এই অরুণ হাজরা? তিনি উত্তর কলকাতার বিজেপি নেতা বলে পরিচিত। আগে কংগ্রেস করলেও,  তাপস রায়ের সঙ্গে বিজেপিতে যোগ দেন। এখন তিনি বিজেপি নেতা বলেই পরিচিত। ফলে নিয়োগ মামলায় সরাসরি কোনও বিজেপি নেতার নাম জড়াল।

শুক্রবার প্রাথমিক নিয়োগ মামলায় সিবিআই বিশেষ আদালতে তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট দিল। অতিরিক্ত চার্জশিটে নাম রয়েছে সুজয়কৃষ্ণ ভদ্রেরও।এই মামলায় সুজয়কৃষ্ণকে প্রথম গ্রেফতার করে ইডি। জেলে থাকাকালীন একই মামলায় তাকে গ্রেফতার করে সিবিআই। আদালতে তদন্তকারী সংস্থা জানায় তারা সুজয়কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চায়।তার শারীরিক সমস্যায় বারবার সেই প্রক্রিয়া ব্যাহত হয়। যদিও শেষ পর্যন্ত কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়।ইডির মামলায় আগেই জামিন পেয়েছেন তিনি।শর্তসাপেক্ষে সিবিআইয়ের মামলায় অন্তর্বতী জামিন পান।আর এক অভিযুক্ত সন্তু গঙ্গোপাধ্যায়ের একটি অডিও পায় সিবিআইয়ের আধিকারিকরা। তার কণ্ঠস্বরেরও নমুনা নেওয়া হয়। সন্তুর বিরুদ্ধে আগেই চার্জশিট দেওয়া হয়েছে।

 

Related articles

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...

বিশ্বকাপ জিতিয়েও বাদ সূর্য, টি২০-তেও নতুন নেতা

  ২০২৪ সালে ভারতকে টি২০ বিশ্বকাপ জিতিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। এবার বিশ্বকাপ জিতিয়েও...

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...