Sunday, June 21, 2026

গুলেন বারি উপসর্গে ফের মৃত্যু রাজ্যে! এবার প্রাণ গেল আর জি করের প্রাক্তন ছাত্রের

Date:

Share post:

ফের গুলেন বারি উপসর্গে মৃত্যু রাজ্যে। আরজিকর মেডিক্যালের প্রাক্তন প্যারা মেডিক্যাল ছাত্রের মৃত্য়ু হয় ওই হাসপাতালেই। মৃতের নাম খাইরুল শেখ। বয়স ২২ বছর। বাড়ি মুর্শিদাবাদের সুতি থানা এলাকায়। চিকিৎসকরা বলছেন, হৃদরোগে তাঁর মৃত্যু হয়েছে যা গুলেন বারি উপসর্গেরই ফল। এনিয়ে এই স্নায়ুরোগে রাজ্যে ২ জনের  মৃত্যু হল বলে দাবি চিকিৎসকদের একাংশের।

জানা গিয়েছে, আরজি করের প্যারা মেডিক্যাল বিভাগের ছাত্র ছিলেন। কোর্স শেষের পর গ্রামেই ফিরে গিয়েছিলেন খাইরুল। বিহারের পূর্ণিয়ার একটি বেসরকারি হাসপাতালে চাকরিও করছিলেন। সেখানেই অসুস্থ হন তিনি। ১৫ ফেব্রুয়ারি খাইরুলকে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। প্রথমে মেল মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছিল। পরে অবস্থার অবনতি হলে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয়। সেখানেই শুক্রবার দুপুর আড়াইটে নাগাদ তাঁর মৃত্যু হয়। চিকিৎসকরা জানিয়েছেন, ওই যুবক গুলেন বারি উপসর্গে ভুগছিলেন। হৃদরোগে আক্রান্ত হয়ে খাইরুলের মৃত্যু হয়।

আরও পড়ুন- চালের দাম নিয়ন্ত্রণে পদক্ষেপ রাজ্যের, বাজারে নজরদারি টাস্ক ফোর্সের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...