Friday, May 15, 2026

বীরভূমের তৃণমূল নেতা খুনে গ্রেফতার ১

Date:

Share post:

বীরভূমের কাঁকরতলায় তৃণমূল কংগ্রেস (TMC) কর্মী খুনের ঘটনায় শেখ আকবর (Sheikh Akbar) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করলো পুলিশ। তাঁর বাড়ি খয়রাশোল ব্লকের কাঁকরতলা থানার কৈথি গ্রামে। গত শুক্রবার বড়রা বাসস্ট্যান্ড থেকে বাইক নিয়ে বাড়ি ফেরার সময় দুষ্কৃতীদের আক্রমণে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তৃণমূল নেতা নিয়ামুল হক। সিউড়ি সদর হাসপাতালে (Siuri Hospital) নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। সেই ঘটনার তদন্তে নেমে আকবরকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিয়ামুলকে রড, লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। পাথর দিয়ে থেঁতলে দেওয়া হয় তাঁর শরীরে নানান অংশ। পরিবারের অভিযোগ ব্যক্তিগত আক্রোশ থেকে এই আক্রমণ করা হয়েছে। যদিও আসল ঘটনা জানতে ধৃত আকবরকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। রবিবার তাঁকে দুবরাজপুর আদালতে পেশ করা হয়।

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...