Sunday, March 15, 2026

বিরাটের দাপুটে ইনিংস, পাকিস্তান ম্যাচ হারতেই জার্সি বদল পাক সমর্থকের, ভাইরাল ভিডিও

Date:

Share post:

চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলির দাপুটে ইনিংস। ম্যাচ জয় ভারতের। আর এই দেখে সটাং জার্সি বদল এক পাকিস্তানের সমর্থকের। গতকাল দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির হাইভোল্টেজ ম্যাচে নেমেছিল ভারত-পাকিস্তান। এই ম্যাচে দুরন্ত কামব্যাক করেন বিরাট কোহলি। অপরাজিত শতরানের ইনিংস খেলেন কিং কোহলি। বিরাটের রানের পাহাড় বাড়তে দেখেই দলবদল করেন এক পাক সমর্থক। যেই ছবি ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যে দেখে নেটিজেনদের হাসির বন্যা বয়ে যাচ্ছে।

যেই ছবি ভাইরাল, সেখানে দেখা যাচ্ছে, ম্যাচ চলাকালীন গ্যালারিতে একই জায়গায় ভারতীয় ও পাকিস্তানি সমর্থকেরা বসে খেলা দেখছিলেন। সেয়াখনে বসে থাকতে দেখা যায় হতাশ মুখে এক পাকিস্তানি সমর্থকে। এরপরই হঠাৎ, পাকিস্তানের ওই সমর্থক ভারতের একটি জার্সি বার করে তা পরতে শুরু করেন। তাঁর গায়ে পাকিস্তানের সবুজ জার্সি ছিল। সেই জার্সির উপরেই ভারতের নীল জার্সি পরে ফেলেন তিনি। তাঁর দু’পাশে পাকিস্তানের অন্য সমর্থকেরা ছিলেন। তাঁরা অবাক হয়ে যান। তবে সেখানে ভারতের যে সমর্থকেরা ছিলেন তাঁরা সেই দৃশ্য দেখে হাততালি দেন। হাসির রোল ওঠে গ্যালারিতে। আর এই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

গতকাল চ্যাম্পিয়ন্স ট্রফির মহারণে প্রথমে ব্যাট করতে নেমে ২৪১ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। ভারত সহজেই সেই রান তাড়া করে তুলে নেয়। সৌজন্যে বিরাট কোহলি। ১১১ বলে ১০০ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ভারতের প্রাক্তন অধিনায়ক।

আরও পড়ুন- পাকিস্তানের বিরুদ্ধে বিরাট শতরান কোহলি, প্রশংসায় রোহিত

spot_img

Related articles

অসুরক্ষিত পাত্রে পেট্রোল-ডিজেল বিক্রি নয়, গ্যাস সংকটের মাঝে নতুন নির্দেশ কেন্দ্রের

দেশজুড়ে গ্যাসের জন্য হাহাকারের মাঝে এবার কি সংকট পেট্রোল-ডিজেলেও? কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের (Ministry of Petroleum and Natural Gas...

অপেক্ষার অবসান, আজই বাংলা-সহ পাঁচ রাজ্যের ভোট ঘোষণা!

রবিবাসরীয় বিকেলে বাংলা-সহ ৫ রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা! ৪টা নাগাদ দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক ডাকল জাতীয় নির্বাচন...

প্রতিশ্রুতি পূরণ, আজ বড় কাঁছারীতে মন্দির সংলগ্ন নতুন দোকানগুলির চাবি তুলে দেবেন অভিষেক

ভয়াবহ অগ্নিকাণ্ডে শেষ হয়ে গিয়েছিল সব, চোখের সামনে ভস্মীভূত হয়ে যায় দক্ষিণ ২৪ পরগনার বড় কাঁছারী মন্দির সংলগ্ন...

থ্রেট কালচার নিয়ে ফেডারেশনকে আক্রমণে দেব! মামলার সময় কোথায় ছিলেন, পাল্টা প্রশ্ন স্বরূপের 

টলিউডের সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের নাম নথিভুক্তকরণের দিন ফের উঠে এল থ্রেট কালচার প্রসঙ্গ। ফেডারেশনের সিদ্ধান্তের সমালোচনার পাশাপাশি...