Sunday, June 21, 2026

গঙ্গায় মাথাহীন দেহ ফেলতে গিয়ে কুমোরটুলির কাছে পাকড়াও ২ মহিলা!

Date:

Share post:

ট্রলি ব্যাগে করে মৃতদেহ (Deadbody in Trolley bag) গঙ্গায় ফেলতে গিয়ে স্থানীয়দের হাতে পাকড়াও হলেন দুই মহিলা। মঙ্গলবার সকালে কলকাতার কুমোরটুলি ঘাটের (Kumortuli Ghat) কাছে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। স্থানীয়দের তরফেই খবর দেওয়া হয় পুলিশকে। ব্যাগের থেকে মুণ্ডহীন দেহ উদ্ধার হয়েছে। দুই মহিলাকে আটক করার পাশাপাশি ট্রলি ব্যাগটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। ইতিমধ্যেই মাথাহীন দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এদিন হলুদ ট্যাক্সিতে চেপে কুমোরটুলি ঘাটের কাছে যান দুই মহিলা। তাঁদের সঙ্গে একটা নীল রঙের ট্রলি ব্যাগ ছিল। সেই ব্যাগ গঙ্গার ফেলার তোড়জোড় করছিলেন তাঁরা। স্থানীয়দের সন্দেহ হয়। এরপরই ওই দুই মহিলাকে পাকড়াও করে জিজ্ঞাসাবাদ করলে তাঁদের কথাবার্তায় অসংগতি ঠেকে এলাকাবাসীর। এরপরই ট্রলি ব্যাগ খুলে দেখা যায় ভেতরের রয়েছে মাথাহীন দেহাংশ। দেহটি এক মহিলার। সেটি টুকরো টুকরো করে ট্রলি ব্যাগে ভরা হয়। দুই মহিলার কাছ থেকে ট্রেনের একটি টিকিট পাওয়া গিয়েছে। বাসিন্দাদের অভিযোগ, খুন করে দেহ লোপাটের জন্যই দূর থেকে কলকাতায় এসেছিলেন দুই মহিলা। যে ট্যাক্সি করে তাঁরা কুমোরটুলির কাছে ঘাটে পৌঁছেছিলেন সেই চালক জানিয়েছেন এর আগে অভিযুক্তরা প্রিন্সেপ ঘাটেও গেছিলেন। সম্ভবত ওই দুই মহিলা কোনও ফাঁকা জায়গায় দেহাংশ লোপাটের চেষ্টা করছিলেন বলে অনুমান করা হচ্ছে। ঘটনাকে ঘিরে রীতিমত চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দুই মহিলা সম্পর্কে মা ও মেয়ে বলে জানা গেছে। দুজনেই বারাসাতের কাজীপাড়া এলাকার বাসিন্দা। তাঁদের দাবি ট্রলি ব্যাগের ভিতরে যে দেহ রয়েছে, সেটি একটি কুকুরের। যদিও প্রত্যক্ষদর্শীরা তা মানতে নারাজ। তদন্তে নর্থ পোর্ট থানার পুলিশ।

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...