Thursday, May 14, 2026

রিজেন্ট পার্কে রাস্তার পাশে যুবকের দেহ, মৃত্যুর কারণ নিয়ে ধন্দ

Date:

Share post:

মধ্যরাতে এক যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো রিজেন্ট পার্ক (Regent Park) এলাকায়। স্থানীয় বাসিন্দারা দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। দেহের পাশে একটি হেলমেট (helmet) পাওয়া গিয়েছে বলেও জানা যায়। মৃত যুবক হরিদেবপুর এলাকার বাসিন্দা বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। তবে কীভাবে তিনি রিজেন্ট পার্ক এলাকায় এলেন ও তাঁর মৃত্যু হল, তা নিয়ে রয়েছে ধন্দ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত পৌনে তিনটে নাগাদ স্থানীয় বাসিন্দারাই রাস্তার উপর যুবককে পড়ে থাকতে দেখেন। তার বয়স আনুমানিক ৩৫ বছরের কাছাকাছি। খবর দেওয়া হয় রিজেন্ট পার্ক থানায় (Regent Park police station)। মৃত যুবকের পাশে একটি হেলমেট পাওয়া গেলেও কোনও বাইক সেখানে ছিল না।

সেখানেই প্রশ্ন শুধু হেলমেট (helmet) নিয়ে কোথায় যাচ্ছিলেন যুবক। হেলমেট থাকলে তার বাইকটি কোথায় গেল। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের (postmortem) জন্য নিয়ে যায়। জানা গিয়েছে মৃত যুবক হরিদেবপুর এলাকার বাসিন্দা। নাম অনুপ মণ্ডল। আদালতে আইনজীবীর ক্লার্কের কাজ করতেন তিনি। বাইকে যাওয়ার সময় বাইক থেকে পড়ে গিয়ে মৃত্যুর আশঙ্কাও করছে পুলিশ। স্থানীয় সিসিটিভি ফুটেজ দেখে  তদন্ত চালাচ্ছে রিজেন্ট পার্ক থানার পুলিশ।

Related articles

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...