Wednesday, June 24, 2026

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন মুকুল ভট্টাচার্য

Date:

Share post:

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ করা হল বিশিষ্ট চিকিৎসক মুকুল ভট্টাচার্যকে। তিনি এসএসকেএম হাসপাতালে অস্থিশল্য বিভাগে প্রধান অধ্যাপক হিসেবে কর্মরত। মঙ্গলবার স্বাস্থ্য দফতরের প্রধান সচিব নারায়ণস্বরূপ নিগম এক বিজ্ঞপ্তি জারি করে এই নিয়েগের কথা জানিয়েছেন।

আগামী তিন বছর পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব সামলাবেন মুকুল ভট্টাচার্য। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, গত বছর সর্বোচ্চ আদালত এক নির্দেশে রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে সার্চ কাম সিলেকশন কমিটি তৈরি করতে বলে। সেইমতো সার্চ কমিটি নিযুক্ত পদপ্রার্থীদের তালিকা এবং মুখ্যমন্ত্রীর মত বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপালকে পাঠানো হয়। এরপরই আচার্যের অনুমতিক্রমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন- বিষ্ণুপুরে মার্লিন গ্রুপের চক্ষু চিকিৎসা শিবিরে ২৭৫ জনের চক্ষু পরীক্ষা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...