Friday, May 15, 2026

সাংস্কৃতিক মঞ্চে রাজনৈতিক নেতারা: ‘সুরশ্রুতি’র ২৫ বছরে অনন্য উপস্থাপনা

Date:

Share post:

২৫বছর পূর্তিতে সুরশ্রুতির অনন্য নিবেদন। রবীন্দ্র ভবনে বুধবার সন্ধেয় এক অন্য স্বাদের সাংস্কৃতিক সন্ধ্যার উপহার দিল সুরশ্রুতি, তাঁদের ২৫ বছর পূর্তি উপলক্ষে।

রাজনীতের মঞ্চে এতদিন যাঁরা দাপিয়ে বেড়িয়েছেন, নির্বাচন প্রচার সেরেছেন, মিটিং-মিছিলে হেঁটেছেন, তাদের আজ খুঁজে পাওয়া গেল এক অন্য রুপে। রাজনৈতিক জীবনের বাইরেও তাদের ভিতরে যে এক শৈল্পিক দিকও রয়েছে তাই আজ ফুটে উঠলো সুরশ্রুতির আয়োজিত এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে।

দীর্ঘ ২৫বছরের পথ চলা সুরশ্রুতির, এতদিন তাঁরা বিভিন্ন শিল্পীকে সুযোগ করে দিয়েছেন তাঁদের গান, আবৃতি কিংবা নৃত্য পরিবেশন করার জন্য। পাশাপাশি সকল শিল্পীকে যোগ্য সম্মান প্রদানও তাঁদের মূল লক্ষ্য ছিল বলে জানান সুরশ্রুতির সম্পাদক সুস্মিতা দাস। তবে আজকের দিনটা ছিল একটু অন্যরকম। তবে আজও তাদের আয়োজিত মঞ্চে ছিল শিল্পী, কিন্তু তাঁদের পরিচয় ছিল রাজনৈতিক দিক থেকে। এদিনের মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন মেয়র পরিষদ অসীম বসু, কাউন্সিলর শ্রীমতি মৌসুমী দাস, পুরপ্রধান ডাঃ পল্লব দাস থেকে আরও রাজনৈতিক ব্যক্তিত্ব। এদিনের সন্ধেয় উপস্থিত ছিলেন বিধায়ক দেবাশিস কুমার। তিনি বলেন, সুরশ্রুতি আরও সাফল্যলাভ করুক এবং সারা বাংলার মানুষ জানুক তাঁদের কথা।

আরও পড়ুন- সাইবার অপরাধ নিয়ে তৎপর কলকাতা পুলিশ! বাজেয়াপ্ত ৭০০ সিম – গ্রেফতার ৮, জানালেন জয়েন্ট সিপি

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...