Friday, May 15, 2026

তালিকায় ভূতুড়ে ভোটার: তথ্য দিয়ে বিস্ফোরক অভিযোগ মমতার, নজরদারিতে গড়লেন কমিটি

Date:

Share post:

ভোটার তালিকায় ভূতুড়ে ভোটার নিয়ে ২০২৬-এর নির্বাচনের আগের দলকে সতর্ক করলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার নেতাজি ইনডোর স্টেডিয়ামের মেগা সভা থেকে এই বিষয়ে তথ্য-প্রমাণ তুলে ধরেন মমতা। তালিকায় নজরদারিতে সুব্রত বক্সির নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ ৩৬ নেতা-নেত্রীকে নিয়ে গড়ে দেন নয়া কোর কমিটি। তৃণমূল সভানেত্রী জানান, সাত দিনের মধ্যে প্রতিটি ব্লকে কোর কমিটি গঠন করা হবে। যারা রাজ্য কমিটিকে রিপোর্ট দেবে।

এদিন ভোটার তালিকায় ভূতুড়ে ভোটার নিয়ে তথ্য প্রমাণ দিয়ে বিস্ফোরক অভিযোগ করেন তৃণমূল (TMC) সুপ্রিমো। তাঁর অভিযোগ ‘ভূতুড়ে’ ভোটার দিয়ে বাংলা দখলের খেলায় নেমেছে বিজেপি (BJP)। তাঁর কথায়, “বাংলার ভোটার তালিকায় হরিয়ানার নাম। হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, বিহারের ভোটার বাড়ানো হয়েছে। মুর্শিদাবাদের ভোটারগুলিকে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় নিয়ে আসবে। মুর্শিদাবাদের নেতারা সতর্ক থাকুন।” নির্বাচন কমিশনের প্রতি সম্মান জানিয়েও কটাক্ষ করেন মমতা বলেন, তাদের আশীর্বাদেই এই কাজ চলছে।

ভুয়ো ভোটার তালিকায় ঢোকাতে এজেন্সিকে দিয়ে অনলাইনে কুর্কীতি করা হচ্ছে বলে অভিযোগ করেন তৃণমূল সুপ্রিমো। বলেন, “আমি যতদূর জানতে পেরেছি অ্যাসোসিয়েশন অফ ব্রিলিয়ান্ট মাইন্ডস, কোম্পানি ইন্ডিয়া ৩৬০ নামে দুটি এজেন্সি আছে। তারা ডেটা অপারেটদের কাছে গিয়ে নিয়েছে। কিছু বিএলআরও-কে সাথে নিয়ে অনলাইনে কারসাজি করেছে। বাংলার লোক যাতে ভোট দিতে না পারে তাই একই এপিক কার্ডে বাইরের লোকের নাম তুলেছে।”

ভুয়ো ভোটার নিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষের নাম উল্লেখ করেন মমতা। বলেন, ”সাগরিকাকে ধন্যবাদ। ওই প্রথম আমাকে এই বিষয়টা জানায়। দিল্লির নির্বাচনে এটা করিয়ে হারিয়ে দিয়েছে। ওরা ধরতে পারেনি। আমরা বাংলায় এটা হতে দেব না। দিল্লি পারেনি, মহারাষ্ট্র পারেনি, বাংলায় আমরা ধরব, জবাব দেবো।”এর পরে তথ্য তুলে মমতা (Mamata Banerjee) বলেন, ”বাংলার লোক যাতে ভোট দিতে না পারে সেজন্য একই এপিক কার্ডে বাইরের লোকের নাম তুলেছে। তার মানে বাংলার মানুষের ভোটটা বাইরের লোক এসে দিয়ে দেবে। আমি প্রমাণ দিচ্ছি। মুর্শিদাবাদের রানিনগরে বাড়ি মহম্মদ সাইদুল ইসলাম। তাঁর এপিক কার্ড নম্বরের সঙ্গে যোগ করেছে হরিয়ানার সোনিয়া দেবীর নাম। মহম্মদ আলি হোসেনের বাড়ি রানিনগর। তাঁর সঙ্গে হরিয়ানার একজনের নাম তুলেছে। বুঝতে পারছেন খেলাটা? আধার কার্ড কেলেঙ্কারি করেছে। আধার কার্ড ওদের হাতে। একই এপিক নম্বরে বাংলার ভোটারের জায়গায় হরিয়ানা, পাঞ্জাব, বিহারের নাম ঢুকিয়েছে। রেলে করে নিয়ে আসবে।”

তৃণমূল সুপ্রিমোর পরামর্শ, ”ডেটা অপারেটরদের উপর লক্ষ্য রাখুন। অনেক জায়গায় কিছু মিষ্টির প্যাকেট গিয়েছে। সবাই খারাপ এ কথা বলব না। যাঁরা ভালো তাঁদের ভালোভাবে পদোন্নতি করব। আর যাঁরা এই কাজ করেছে তাঁদের হাতেনাতে ধরব। কিন্তু তার জন্য আমার নথি-প্রমাণ চাই।”
আরও খবর: BJP-র মতো ভাববাচ্যে কথা বলছে ED-CBI: চার্জশিটে নাম প্রসঙ্গে তীব্র আক্রমণ অভিষেকের

এর পরেই তৃণমূল নেতৃত্বকে দলনেত্রীর বার্তা, “ভোটার লিস্ট ক্লিন করতে হবে। তা না হলে ইলেকশনের কোনও প্রয়োজন থাকবে না। ভয় পাবেন না। একটা এজেন্সিকে দিয়ে অনলাইনে এসব করানো হয়েছে।  তার মানে বাংলার লোক যখন ভোট দিতে যাবে বাইরের ভোটারের নামে চলে যাবে।”

ভোটার লিস্ট পরিষ্কার করতে কমিটি গড়ে দেন তৃণমূল সুপ্রিমো। সুব্রত বক্সির নেতৃত্বে রাজ্য কমিটিতে থাকছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মালা রায়, দেবাংশু ভট্টাচার্য, জগদীশ বসুনিয়া, বাপি হালদার, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সুমন কাঞ্জিলাল-সহ একাধিক শীর্ষ নেতৃত্ব। ‘ভূতুড়ে’ ভোটার ধরতে এই কমিটিকে ১০ দিনের ডেডলাইন বেঁধে দিয়েছেন দলনেত্রী। মমতা জানান, রাজ্য কমিটির পাশাপাশি, জেলাতেও কোর কমিটি গঠন করা হবে। কী হল ৩ দিন পরপর রাজ্য কমিটির কাছে রিপোর্ট পাঠাতে হবে। মমতা বলেন, “কোথায় কী বাধা পাচ্ছেন জানাতে হবে তৃণমূল ভবনে। ৪ জন করে বসবেন। রিপোর্ট করবেন।”

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...