Thursday, April 23, 2026

আমেরিকায় কোমায় আচ্ছন্ন মেয়ে, পরিবারের জরুরি ভিসার আবেদন এনসিপি নেত্রীর

Date:

Share post:

দুর্ঘটনায় গুরুতর আহত ভারতীয় পড়ুয়া সুদূর আমেরিকায় কোমায় (coma) আচ্ছন্ন। জরুরী ভিত্তিতে মেয়ের কাছে পৌঁছাতে চায় পরিবার। কিন্তু দশদিনেও মেলেনি ভিসা (visa)। ফলে গভীর উৎকণ্ঠায় মহারাষ্ট্রের শিণ্ডে পরিবার। এবার বিদেশ মন্ত্রকের (MEA) কাছে পরিবারের জন্য জরুরী ভিসার আবেদন জানালেন এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলে (Supriya Sule)।

মহারাষ্ট্রের সাতারার বাসিন্দা নিলম শিণ্ডে মার্কিন মুলুকে পড়ুয়া। ১৪ ফেব্রুয়ারি ক্যালিফোর্নিয়ায় একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার মস্তিষ্কে অস্ত্রোপচার (operation) হয়। ১৬ ফেব্রুয়ারি নিলমের বন্ধুরা পরিবারকে দুর্ঘটনার বিষয়ে জানায়। তাঁদের থেকে অস্ত্রোপচারের (operation) অনুমতিও নেওয়া হয়।

কিন্তু এরপরই কোমায় (coma) চলে যান নিলম। মেয়ের এই অবস্থায় মেয়ের পাশে দাঁড়াতে চান বাবা তানাজি শিণ্ডে। কিন্তু বিদেশ মন্ত্রকের (MEA) কাছে জরুরী ভিসার আবেদন করেও মেলেনি। অবশেষে তাঁর হয়ে বিদেশ মন্ত্রকে আবেদন জানিয়েছেন এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে। তিনি জানিয়েছেন এক্ষেত্রে বিদেশ মন্ত্রী এস জয়শংকর (S Jaishankar) যথেষ্ট সহানুভূতিশীল। যে কোন ভারতীয় পড়ুয়ার বিষয়টি বিদেশ মন্ত্রক গুরুত্ব দিয়েই দেখে। তাই যাতে এই পরিবার দ্রুত ভিসা পেয়ে কোমায় আচ্ছন্ন মেয়ের কাছে যেতে পারে, তার আবেদন জানিয়েছেন তিনি।

Related articles

নির্বাচনী প্রচারে আজ ভবানীপুর-যাদবপুরে মমতা, মেটিয়াবুরুজে জনসভা অভিষেকের

আজ বাংলার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় সকাল থেকে চলছে ভোটগ্রহণ পর্ব। একদিকে যেমন ১৫২ টি কেন্দ্রের দিকে নজর...

বোমাবাজিতে আক্রান্ত তৃণমূল প্রার্থী, ভোটে অশান্ত মুর্শিদাবাদ! EVM বিভ্রাটে বিক্ষোভ মালদহে

গণতন্ত্রের উৎসবে উত্তপ্ত মুর্শিদাবাদ(Murshidabad Violence)। বৃহস্পতিবার সকাল থেকে উত্তেজনা ডোমকলে। কোথাও বিভ্রাট, কোথাও আবার আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় পাওয়ারর...

প্রথম দফা নির্বাচনে আজ একাধিক হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারণ, বিশেষ নজর নন্দীগ্রামে 

বাংলায় শুরু হল বিধানসভা নির্বাচনের প্রথম পর্ব (first phase of West Bengal assembly election)। বৃহস্পতিবার সকাল ৭ টা...

বিধানসভা নির্বাচনী ময়দানে বিজয়ের দল, আজ তামিলনাড়ুতে ভোটের লড়াই ত্রিমুখী

ছাব্বিশের নির্বাচনে তামিলভূমে ডিএমকে (DMK) বনাম এডিএমকে (All India Anna Dravida Munnetra Kazhagam) লড়াই নয়, বরং এবার জুড়েছে...