Sunday, June 14, 2026

ভোট আসলেই চার্জশিট দেয়, আরজি করের সমাধান করতে পারেননি: ED-CBI-BJP-কে একতিরে নিশানা মমতার

Date:

Share post:

“লজ্জা করে না! আর জি করে মামলায় আজ পর্যন্ত সমাধান করতে পারেনি“। বৃহস্পতিবার নেতাজি ইনডোর স্টেডিয়ামের মেগা সভা থেকে একতিরে ED-CBI-BJP-কে বিঁধলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন, সিবিআইকে তুলোধনা করলেন তৃণমূল সভানেত্রী। বিস্ফোরক অভিযোগ করে মমতা বলেন, “ভোট আসলেই চার্জশিট দেয়। বেছে বেছে তৃণমূল নেতাদের জেলে ভরে। ওদের টাকা আর এজেন্সির জোর আছে তাই মিথ্যা কেস দেয়।” এর পরেই তীব্র কটাক্ষ করে মমতা বলেন, ”কজনকে জেলে ভরে কিছু প্রমাণ করতে পেরেছো!”

এদিনের মেগাসভা সভা থেকে দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নিশানা করেন মমতা। তৃণমূল (TMC) সুপ্রিমোর কথায়, “লজ্জা করে না! আর জি করে মামলায় আজ পর্যন্ত সমাধান করতে পারেনি“। তোপ দাগেন বিজেপির বিরুদ্ধেও। তৃণমূল সভানেত্রীর অভিযোগ, “ভোট আসলেই চার্জশিট দেয়। ওদের টাকা আর এজেন্সির জোর আছে তাই মিথ্যা কেস দেয়।”

আর জি করে তরুণী চিকিৎসক-পড়ুয়ার খুন-ধর্ষণ মামলায় একমাত্র ধৃত সঞ্জয় রায় দোষী সাব্যস্ত করে আজীবন কারাবাসের সাজা ঘোষণা করে শিয়ালদহ আদালত। তবে ঘটনার এখনও তদন্ত চলছে বলে জানিয়েছে সিবিআই।
আরও খবর২৬-এর ভোটের আগে ৪ শপথ, বিজেপি-সহ বিরোধীদের জামানত জব্দ করার বার্তা তৃণমূল সুপ্রিমোর

BJP-কে তীব্র আক্রমণ করে মমতা (Mamata Banerjee) বলেন, “বাংলায় নানা এজেন্সি পাঠিয়েছে। একাধিক এজেন্সি এসেছে। বিজেপির আয়ু ২-৪ বছরের বেশি নেই। বাংলাকে তাই ওদের টার্গেট। দিল্লিতে ওদের ধরতে পারেনি। বাংলায় আমরা ধরব।”

Related articles

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...