Saturday, June 20, 2026

লিগ-শিল্ড অতীত, মুম্বই ম্যাচে ফোকাস মোলিনার, পাখির চোখ তিন পয়েন্ট

Date:

Share post:

ইতিমধ্যেই লিগ-শিল্ড চ্যাম্পিয়ন্স হয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। দু’ম্যাচ বাকি থাকতেই লিগ-শিল্ড পকেটে পুরেছে সবুজ-মেরুন । এবার সামনে মুম্বই সিটি এফসি। ১ মার্চ অ্যাওয়ে ম্যাচে নামবে মোহনবাগান। লিগ-শিল্ড জয় করলেও এই ম্যাচকে হালকা ভাবে নিতে নারাজ বাগান কোচ জোসে মোলিনা। এই ম্যাচেও যে জয়ের ধারা বজায় রাখতে চান , সে কথা জানাতে ভুললেন বাগান কোচ ।

মুম্বই বিরুদ্ধে খেলতে যাওয়ার আগে মোলিনা বলেন, “ প্রথম লক্ষ্য ছিল শিল্ড জেতা। সেটা হয়ে গিয়েছে। কিন্তু আমাদের সামনের ম্যাচও জিততে হবে। এক মাস পরেই আইএসএলের ফাইনাল। তাই এই সময় মনঃসংযোগ হারালে চলবে না। জেতার অভ্যাস বজায় রাখতে হবে।“ এরপরই মোলিনা বলেন, “ দলের পরিবেশ খুব ভাল। হ্যাঁ, সকলকে সব ম্যাচে খুশি রাখা যায় না। সকলে খেলার সুযোগ পায় না। কিন্তু আমার দলের সকলে জানে, যখনই সুযোগ পাবে নিজের সেরাটা দেবে। অনেকে চোটের জন্য খেলতে পারেনি। অনেকে কার্ড সমস্যায়। যে ম্যাচে যাকে দরকার তাকে খেলিয়েছি। মুম্বই ও গোয়া ম্যাচের জন্য আমার আলাদা পরিকল্পনা আছে। ছেলেদের উপর আমার বিশ্বাস আছে। পরের দুটো ম্যাচ জেতার জন্য যাদের খেলানো দরকার তাদেরই খেলাব।“

গত বার লিগ-শিল্ড জিতলেও আইএসএল ট্রফি জয় হয়নি মোহনবাগানের। এ বার সেই ট্রফিও চান মোলিনা। তবে এখন থেকেই ফাইনালের কথা ভাবছেন না বাগান কোচ। এই নিয়ে মোলিনা বলেন, “৮ মার্চ আমাদের শেষ লিগের ম্যাচ। তার পর জাতীয় দলের জন্য কিছু ফুটবলার ছাড়তে হবে। পরে আবার নক আউট খেলা। তার জন্য সময় আছে। তাই এখন থেকে নক আউট নিয়ে ভাবছি না। তখনকার পরিকল্পনা তখন করব। এখন শুধু সামনের দুটো ম্যাচ নিয়েই ভাবছি।“ তবে তার আগে দলে কিছু উন্নতির প্রয়োজন আছে বলে মনে করছেন মোলিনা। এই নিয়ে সবুজ-মেরুন কোচ বলেন, “ এখনও অনেক জায়গায় উন্নতি করার সুযোগ রয়েছে। শেষ দুটো ম্যাচে নিজেদের সেরাটা দিতে চাই। সমর্থকদের আরও আনন্দ দিতে চাই।“

আরও পড়ুন- রঞ্জিতে রোহিত-যশস্বীর খেলায় হতাশ মুম্বইয়ের মুখ্য নির্বাচক, কী বললেন তিনি ?

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...