Friday, May 15, 2026

দুরারোগ্য ক্যানসারকেও হার মানিয়ে মঞ্চ মাতালেন পিউ-সৌরিকরা 

Date:

Share post:

দুরারোগ্য ক্যানসারকেও তাঁরা হার মানিয়েছেন। শুক্রবার সন্ধ্যায় ঢাকুরিয়ার মধুসূদন মঞ্চ মাতালেন সেই মৃত্যুঞ্জয়ী পিউ জানা, সৌরিক ভট্টাচার্যরা। ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথের ক্যানসার উইং-এর প্রধান ডাঃ দীপশিখা মাইতি জানান, আটমাস ধরে চিকিৎসা চলছে উত্তরবঙ্গের সৌরিকের। হাওড়ার পিউয়ের চিকিৎসা চলছে একবছর ধরে। দু’জনেই রক্তের ক্যানসার, লিউকেমিয়ায় আক্রান্ত। শুক্রবার সাঁঝবেলায় দুই খুদের পরিবেশনা মুগ্ধ করল উপস্থিত সকলকে। একজন লোকগীতির সঙ্গে নাচ করল। অন্যজন আবৃত্তি।

শুক্রবার দক্ষিণ কলকাতার মধুসূদন মঞ্চে বিশ্ব বিরল রোগ দিবসে মৃণালিনী ক্যানসার রিসার্চ সেন্টার ও নিবেদিতা স্কুল ফর স্পেশাল চিল্ড্রেন ‘শাইনিং টুগেদার’-এর আয়োজন করে। অসুখে যেন নষ্ট না হয় স্বাভাবিক জীবন ছন্দ। অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন ৪০ শিশু। উপস্থিত ছিলেন মেয়র ফিরহাদ হাকিম, সাংসদ মালা রায়, বিধায়ক-মেয়র পারিষদ দেবাশিস কুমার, প্রিয়দর্শিনী হাকিম প্রমুখ।

আরও পড়ুন- স্ত্রী-বউদিকে কীভাবে খুন? পুলিশি জেরায় স্বীকার প্রসূনের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

পুরনিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে রথীন 

পাঁচবার তলব এড়িয়ে যাওয়ার পর অবশেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দফতরে হাজিরা দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh)।...

নিট পরীক্ষার নতুন দিন ঘোষণা NTA-র 

প্রশ্নপত্র ফাঁস বিতর্কে বাতিল হয়ে যাওয়া সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিটের নতুন দিন ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)।...

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পদ...