Monday, May 4, 2026

বাণিজ্যিক গ্যাসের দাম কমা-বাড়ার খেলা অব্যাহত! শনি থেকে বাড়ল দাম

Date:

Share post:

এক মাস আগে বাণিজ্যিক সিলিন্ডারের (commercial gas) দাম কমালেও আবার এক মাসের মধ্যে ফের দাম বাড়ানোর সিদ্ধান্ত তেল সংস্থাগুলির (oil company)। শনিবার থেকে গোটা দেশে ৭ টাকা করে বাড়ানো হলো ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম। দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়া তো দূরের কথা, ফের চাপে ফেলল কেন্দ্রের তেল সংস্থাগুলি।

ইন্ডিয়ান অয়েল-এর (Indian Oil) বর্ধিত মূল্য অনুযায়ী কলকাতায় বাণিজ্যিক গ্যাসের (commercial gas) দাম ১ মার্চ থেকে হচ্ছে ১,৯১৩ টাকা। ফেব্রুয়ারি মাসে এই দাম কমে হয়েছিল ১,৯০৭ টাকা করে। ফলে ফের প্রভাব পড়তে চলেছে শহর তথা দেশের রেস্টুরেন্ট ও খাবারের ব্যবসায়ীদের উপর।

তেল সংস্থাগুলির সিদ্ধান্ত অনুযায়ী ১ মার্চ থেকে দিল্লিতে (Delhi) বাণিজ্যিক গ্যাসের দাম দাঁড়ালো ১.৮০৩ টাকা। বাণিজ্য নগরী মুম্বাইতে (Mumbai) দাম বেড়ে দাঁড়ালো ১,৭৫৫.৫০ টাকা। ফেব্রুয়ারিতে দুই ধাপে ৬ টাকা করে বাণিজ্যিক গ্যাসের (commercial gas) দাম কমানো হলেও তা যে আসলে গিমিক (gimmick) ছিল মার্চের শুরুতেই আবার তা প্রমাণ করে দিল দেশের তেল সংস্থাগুলি।

Related articles

অপেক্ষা করুন, গণনা শেষ হোক: তৃণমূলের নেতা-কর্মীদের বার্তা অভিষেকের

একাধিক ভোটগণনা কেন্দ্র থেকে স্লো কাউন্টিংয়ের অভিযোগ। সোমবার বিকেলে হেস্টিংসের গণনাকেন্দ্রে যান তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

আইপিএলে নয়া মাইলস্টোন, নারিনকে নিয়ে মনের কথা লিখলেন শাহরুখ

বয়স একটা সংখ্যা মাত্র, চলতি আইপিএলে সেটা আরও একবার প্রমাণ করছেন সুনীল নারিন(Sunil Narine)। নাইটদের তিনটি ম্যাচে জয়ের...

ভোট গণনার মধ্যেই জেলায় জেলায় তৃণমূল কার্যালয়ে হামলা, কাঠগড়ায় বিজেপি

নির্বাচনের ফল এখনও প্রকাশ পায়নি। তার আগে কয়েকটি আসনের এগিয়ে থাকার খবর আসতেই তাণ্ডব শুরু বিজেপির (BJP)। জেলায়...

বাংলায় ভোট পরবর্তী অশান্তি রোধে কেন্দ্রীয় বাহিনী: দ্রুত শুনানির আর্জি খারিজ শীর্ষ আদালতের

ভোটের ফল ঘোষণার পরেও কেন্দ্রীয় বাহিনী (Central Force) মোতায়েন রাখতে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। সোমবার সেই মামলার দ্রুত...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293 পুনঃ নির্বাচন কেন্দ্রঃ 1
টি এম সি
9 জয়ী
বিজেপি
30 জয়ী
কংগ্রেস
0 জয়ী
বামফ্রন্ট
0 জয়ী
আই এস এফ
0 জয়ী
অন্যান্য
0 জয়ী