Saturday, May 16, 2026

বদ্রীনাথে তুষারধস: আটকে পড়া ৪৭ শ্রমিক উদ্ধার ২৪ ঘণ্টায়

Date:

Share post:

আচমকা তুষার ধসে শুক্রবার ভোরে বিপর্যস্ত বদ্রীনাথ (Badrinath) ধাম। বদ্রী থেকে সীমান্তে যাওয়ার মাঝে মানা গ্রাম এলাকায় প্রবল ধস (avalanche) নামে। ধসের জেরে আটকে পড়েন ওই এলাকায় রাস্তা তৈরিতে যুক্ত শ্রমিকরা। দ্রুত উদ্ধার কাজে হাত লাগায় ভারতীয় সেনা, বর্ডার রোড অর্গানাইজেশন (BRO) যৌথভাবে। শনিবার সকাল পর্যন্ত সেখান থেকে উদ্ধার (rescue) করা সম্ভব হয় ৪৭ জনকে।

বদ্রী থেকে মানা (Mana) গ্রাম হয়ে ভারত-চিন সীমান্তে রাস্তা তৈরীর কাজ চালাচ্ছিল বর্ডার রোড অর্গানাইজেশন। ইতিমধ্যেই বিগত কয়েকদিন ধরে চামোলী এলাকায় প্রবল তুষারপাত হয়েছে। অন্যদিকে মানা গ্রাম ও অলকানন্দা নদীর উৎস সংলগ্ন এলাকায এমনিতেই অনেকটা ধসপ্রবণ (avalanche prone)। শুক্রবার সকালে সেখানে বিরাট তুষার ধস (avalanche) নামে।

তুষারধসের (avalanche) জেরে বিআরও-র (BRO) সঙ্গে কাজ করা ৫৫ জন শ্রমিক আটকে পড়েন। গোটা এলাকা প্রায় সাত ফুট বরফের চাদরে ঢেকে যায়। সকাল আটটা থেকে উদ্ধার কাজ শুরু করে সেনাবাহিনী। শুক্রবার দিনভর চেষ্টায় উদ্ধার করা যায় ২২ জন শ্রমিককে। শুক্রবার রাতেও জারি থাকে উদ্ধারকাজ। শনিবার সকাল পর্যন্ত আরও ১৪ জনকে উদ্ধার করা সম্ভব হয় বলে জানায় ভারতীয় সেনা। পাঁচটি অ্যাম্বুলেন্স ও হেলিকপ্টারের সাহায্যে তাঁদের স্থানীয় হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। বাকি আটজনকে উদ্ধারে তৎপরতা জারি সেনাবাহিনীর।

Related articles

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...