Thursday, May 14, 2026

ডিজিটাল অ্যারেস্ট প্রতারণার অভিযোগে দিল্লি থেকে গ্রেফতার ১

Date:

Share post:

ফোন করে ডিজিটাল অ্যারেস্টের (Digital Arrest)নামে প্রতারণার তদন্তে দিল্লি থেকে গ্রেফতার চক্রের আরও এক পান্ডা। ধৃত ব্যক্তির নাম যোগেশ দুয়া (৩৬)। মাস তিনেক আগে গলফগ্রিনের এক বাসিন্দাকে ডিজিটাল অ্যারেস্ট করার ভয় দেখিয়ে ৪৭ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় আগেই ১১জনকে গ্রেফতার করা হয়েছিল। এবার সেই তালিকায় যুক্ত হল আরও একজন। দিল্লির বিবেক বিহার থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। ট্রানজিট রিমান্ডে কলকাতা নিয়ে আসা হচ্ছে।

দেশের বিভিন্ন জায়গার সক্রিয় হয়েছে ডিজিটাল অ্যারেস্টের নামে প্রতারণা চক্র। তদন্তে নেমে লালবাজারের গোয়েন্দারা (Kolkata Police) আনন্দপুর, পাটুলি, এবং নরেন্দ্রপুর এলাকায় ব্যাপক অভিযান চালিয়ে প্রথমে একজনকে গ্রেফতার করেন। সেখান থেকেই জানা যায় দেশের বিভিন্ন প্রান্তে প্রতারকরা ছড়িয়ে আছেন। তদন্তে নেমে এই র‌্যাকেটের প্রধান অপারেটর হিসেবে চিরাগ কাপুরের নাম জানতে পারেন গোয়েন্দারা। তাঁকে জানুয়ারি মাসের ৯ তারিখে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করা হয়। ওঙ্কার সিং নামে এক সহযোগীকেও গ্রেফতার হয়েছেন। তাঁদের সূত্র ধরে যোগেশ দুয়া (Yogesh Dua)ও আদিত্য দুয়ার নাম সামনে আসে। পুলিশ দিল্লিতে অভিযান চালিয়ে দুটি মোবাইল, দুটি হার্ড ডিস্ক, একটি ল্যাপটপ, চারটি এটিএম কার্ড, দুটি প্যান কার্ড, প্রচুর আধার কার্ড উদ্ধার করেছে। নগদ প্রায় দু লক্ষ টাকার কাছাকাছি উদ্ধার হওয়ার পাশাপাশি বিদেশি মুদ্রাও মিলেছে। যোগেশ দুয়ার ভাই আদিত্য দুয়ার খোঁজ চলছে।

Related articles

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...