Thursday, May 14, 2026

প্রকাশ্যে আদালত চত্বরে মহিলা আইনজীবীর উপর অ্যাসিড হামলা যোগীরাজ্যে! আটক দুই

Date:

Share post:

ভয়ঙ্কর ঘটনা যোগীরাজ্যে! আদালতে চত্বরে প্রকাশ্যে মহিলা আইনজীবীর উপর অ্যাসিড হামলা দুই যুবকের! ঘটনায় গুরুতর আহত হন আইনজীবী। তাঁকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাসপাতালে। চলছে চিকিৎসা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, সকাল সাড়ে ১০টা নাগাদ জেলার ঠাকুরদ্বারা তহশিলের আদালত প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। অভিযোগ, আইনজীবী শশীবালা আদালত চত্বরে আসতেই উপহার দেওয়ার নাম করে অ্যাসিড হামলা চালায় দুই যুবক। আর তাতেই আইনজীবীর পোশাক এবং শরীরের কিছু অংশ পুড়ে যায়। এই ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে পুলিশ বাহিনী। তবে কী কারণে অ্যাসিড হামলা চালায় ওই যুবকেরা তা এখন অস্পষ্ট। অভিযুক্ত দুই যুবক হলেন শচীন কুমার এবং নীতিন কুমার। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে অভিযুক্ত দুই যুবক উত্তরাখণ্ডের বাসিন্দা। আর তাদের বিরুদ্ধে শ্লীলতাহানি মামলা লড়েছেন আইনজীবী শশীবালা। আর এবার তাঁর ওপরেই চলল হামলা।

আরও পড়ুন- BGBS এর প্রাপ্ত অৰ্থের বিনিয়োগ প্রস্তাব বাস্তবায়নের লক্ষ্যে ফের বৈঠকে রাজ্য

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...

আইপিএলের মঞ্চে ভালো খেলার পুরস্কার, সিনিয়র দলে প্রোমোশন বৈভবের

বয়স মাত্র ১৫, কিন্তু ব্যাট হাতে তাঁর আত্মবিশ্বাস ও আগ্রাসন নজর কেড়েছে ক্রিকেট মহলের। সেই প্রতিভার স্বীকৃতি মিলল...