Wednesday, March 4, 2026

অতি-বামের দোষ ঢাকতে পথে বাম নেতারা! কটাক্ষ তৃণমূলের

Date:

Share post:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অসভ্যতা করে রাজ্যের মুখ পুড়িয়েছে এসএফআই। ছাত্রদের তাণ্ডবে শুধু রাজ্যের মন্ত্রীই আক্রান্ত হননি, শিক্ষা প্রতিষ্ঠানে কালি লেগেছে। ছাত্রদের সেই অসভ্যতা ঢাকতে রবিবার সন্ধেয় সুলেখা মোড় থেকে মিছিল বামেদের। সিপিআইএম, সিপিআই-সহ বামেদের অন্য শরিক দলও এই মিছিলে অংশ নেয়।

শনিবার যাদবপুরে শিক্ষামন্ত্রী সহ অধ্যাপকদের ওপর আক্রমণ-হামলা চালায় এস এফ আই এর ছাত্ররা। অসুস্থ হয়ে এসএসকেএম এ চিকিৎসা করাতে পৌঁছান শিক্ষামন্ত্রী। এসএফআই ছাত্রদের সেই নোংরামি-অসভ্যতা ঢাকতে রবিবার শহরের সুলেখা মোড় থেকে মিছিল করে বামেরা। শুধু বামেরা নয়, সিপিআইএম, সিপিআই-সহ বামেদের অন্য শরিক দলও এই মিছিলে অংশ নেয়। মিছিলে হাঁটেন বামেদের শীর্ষ নেতৃত্বও। মিছিলে হাঁটেন মহম্মদ সেলিম, মীনাক্ষি মুখোপাধ্যায়রা। ছাত্রদের উপর কেন আক্রমণ নামিয়ে আনা হয়, সেই প্রশ্ন তোলেন বাম নেতারা।

যদিও বামেদের এই অসভ্যতার কড়া নিন্দা করেছে তৃণমূল। তৃণমূলের বক্তব্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অসভ্যতা ঢাকতে নতুন নতুন যুক্তি তুলে ধরা হচ্ছে বামেদের পক্ষ থেকে। আর তার জন্য তারা আরও বেশি মিথ্যার জালে জড়িয়ে পড়ছে। কখনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরোনো ছবির মিথ্যা তথ্য দিয়ে কুৎসা করার চেষ্টা হচ্ছে। কখনও হামলা চালানো গাড়ির সম্পর্কে অসম্পূর্ণ তথ্য পেশ করে নিজেদের অরাজকতা ঢাকার চেষ্টা।

আরও পড়ুন- ভোটার তালিকা যাচাই কমিটি: তৃণমূল ভবনে প্রথম বৈঠক বৃহস্পতিবার

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

হোলির সকালে কলকাতায় কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ

ভোট (West Bengal assembly election) ঘোষণা হয়নি কিন্তু রাজ্যে হাজির কেন্দ্রীয় বাহিনী। বুধবার হোলির (Holi festival) সকালে শহর...

হোলির শুভেচ্ছা জানিয়ে সমাজমাধ্যমে পোস্ট মমতা-অভিষেকের

বাঙালির দোল পূর্ণিমা উদযাপনের ঠিক পরের দিন দেশ জুড়ে হোলি উৎসব (Holi Celebration)। কাশ্মীর থেকে কন্যাকুমারী আজ রঙিন...

ইজরায়েলে হামলা হিজবুল্লার! ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করল সৌদি

পশ্চিমী দেশের আকাশে বাড়ছে যুদ্ধের তীব্রতা। ইরান বনাম ইজরায়েল (Israel) ও মার্কিন সেনার (US army) সংঘর্ষের আবহে এবার...

হোলি হ্যায়! দোল পূর্ণিমার পরের দিন আজ দেশ জুড়ে রঙিন উৎসব

ফাল্গুনী পূর্ণিমা তিথিতে বাঙালি দোলযাত্রা (Dol Utsav) শেষ হওয়ার পরের দিন দেশজুড়ে হোলি উদযাপন (Holi Festival)। বুধবার 'রং...