Friday, May 8, 2026

ভুতুড়ে ভোটার ধরতে হাওড়ায় যুবনেতা কৈলাশ মিশ্রর নেতৃত্বে প্রতিটি বুথে পথে নামছেন ‘যুব-যোদ্ধা’রা

Date:

Share post:

হাওড়া ভুতুড়ে ভোটার ধরতে এবার হাওড়ায় যুব তৃণমূল কংগ্রেসের সদরের সভাপতি কৈলাশ মিশ্রের নেতৃত্বে পথে নামছেন ‘যুব-যোদ্ধা’রা। প্রতিটি বিধানসভার সমস্ত বুথে বাছাই করা যুব তৃণমূলের কর্মীদের নিয়ে এই ব্যাপারে ‘ডেডিকেটেড দল’ তৈরি করা হচ্ছে। সোমবার জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে প্রতিটি ব্লকের যুব তৃণমূলের নেতা-কর্মীদের নিয়ে বৈঠক করে কিভাবে স্ক্রুটিনি করা হবে তার রূপরেখা তৈরি করেন হাওড়া সদর যুব তৃণমূলের সভাপতি কৈলাশ মিশ্র। হাওড়া সদর এলাকার প্রায় ২ হাজার বুথেই একসঙ্গে এই কাজ শুরু হবে। এই জন্য প্রতিটি বুথে ৪ জন করে যুব তৃণমূলের কর্মীদের একটি করে বিশেষ দল তৈরি করা হচ্ছে। তারাই সংশ্লিষ্ট বুথের ভোটর তালিকা স্ক্রুটিনির কাজের তদারকি করবেন। যুবনেতা কৈলাশ মিশ্র জানান, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা ভুতুড়ে ভোটার ধরতে ঝাঁপিয়ে পড়েছি। এই বিষয়ে যুব-যোদ্ধারা ভোটার তালিকা হাতে নিয়ে প্রতিটি বুথে বাড়ি বাড়ি গিয়ে স্ক্রুটিনির কাজ চালাবেন। কোথাও ভুতুড়ে ভোটারের সন্ধান মিললেই তৎক্ষণাৎ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। কিভাবে বুথস্তরে কাজ চলবে তা চূড়ান্ত করতে এদিন আমরা বৈঠক করলাম। এদিনই প্রতিটি ব্লকের বুথস্তরের যুব তৃণমূলের কর্মীদের নিয়ে যুব-যোদ্ধাদের নামের তালিকা চূড়ান্ত করা হয়। তাঁরা প্রতিটি বুথেই জোরকদমে কাজে নামছেন। কোথাও যাতে ভোটার তালিকায় কোনওরকম ভুতুড়ে ভোটার না থাকে তা আমরা নিশ্চিত করবই।’

আরও পড়ুন- যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সোমবার সন্ধ্যায় ফের ধুন্ধুমার পরিস্থিতি

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

রাজ্যে পালাবদলের জের! শীর্ষ আদালতে আরও তিন সপ্তাহ পিছিয়ে গেল ডিএ মামলা 

রাজ্যে দীর্ঘ ১৫ বছর পর ক্ষমতার পালাবদলের রেশ এবার পৌঁছল সুপ্রিম কোর্টেও। দীর্ঘ প্রতীক্ষিত মহার্ঘ ভাতা বা ডিএ...

মাধ্যমিকে পাশের হারে কলকাতাকে টেক্কা জেলার, পাশের হারে শীর্ষে কালিম্পং

প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Madhyamik Result)। পাশের হার ৮৬.৮৩ শতাংশ। জেলাভিত্তিক পাশের হারে দক্ষিণবঙ্গ কে টেক্কা দিয়েছে...

আজ মাধ্যমিকের ফলপ্রকাশ,পর্ষদের ওয়েবসাইট – অ্যাপ থেকে ডাউনলোড করা যাবে স্কোরকার্ড

স্কুল জীবনের জীবনের প্রথম বড় পরীক্ষার ফল প্রকাশিত হতে চলেছে আজ। শুক্রবার সকাল ন'টার কিছু পরে সাংবাদিক বৈঠক...

চন্দ্রনাথের পরিণতিতে ফিরল প্রদীপ-শুভব্রতদের স্মৃতি! শুভেন্দুর আপ্ত-সহায়কেদের রহস্যমৃত্যু কি শুধুই কাকতালীয়?

বুধবার রাতে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক চন্দ্রনাথ রথের হত্যার ঘটনাকে কেন্দ্র করে ফের মাথাচাড়া দিচ্ছে এক পুরনো অস্বস্তি।...