Wednesday, May 13, 2026

অবশেষে স্বস্তি সুশীলের, খু.নের মামলায় জামিন পেলেন তিনি

Date:

Share post:

অবশেষে স্বস্তি ভারতীয় কুস্তিগির সুশীল কুমারের। খুনের মামলায় জামিন পেলেন তিনি। মঙ্গলবার তাঁকে জামিন দিল দিল্লি হাই কোর্ট। জুনিয়র কুস্তিগির সাগর ধনকড়কে খুনের অভিযোগে অভিযুক্ত ছিলেন সুশীল। প্রায় সাড়ে তিন বছর ধরে জেলে বন্দি ছিলেন অলিম্পিকে জোড়া পদকজয়ী।

জানা যাচ্ছে, গত বছরের জুলাই মাসে সুশীল কুমারের জামিনের আর্জি খারিজ করে দিল্লির নিম্ন আদালত। সেই রায়ের বিরোধিতা করে দিল্লি হাই কোর্টে আবেদন করেন সুশীলের আইনজীবী। তাঁর দাবি ছিল, এতদিন ধরে ২২২ জন সাক্ষীর মধ্যে মাত্র ৩১ জনকে ডেকে বয়ান রেকর্ড করা হয়েছে। এছাড়াও জানা যাচ্ছে, মামলার প্রধান সাক্ষীও সুশীলকে চিহ্নিত করতে পারেনি। এছাড়াও যানা যাচ্ছে, ৫০ হাজার টাকা বন্ডের বিনিময়ে সুশীলের জামিন মঞ্জুর করেছে আদালত। দীর্ঘ সাড়ে তিন বছর জেলে ছিলেন তারকা এই কুস্তিগির।

অভিযোগ ২০২১ সালের ৪মে দিল্লির ছত্রশাল স্টেডিয়ামে প্রাক্তন জাতীয় চ্যাম্পিয়ন কুস্তিগির সাগরকে খুন করেন সুশীল। ঘটনার সঙ্গে জড়িয়ে থাকা অন্যান্য অভিযুক্তদের মতে, তারকা কুস্তিগিরের কথাতেই সাগরকে মারধর করা হয়েছিল। ঘটনার দশদিন পরে সুশীলকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। কিছুদিনের জন্য সুশীলকে পুলিশি হেফাজতে রাখা হলেও পরবর্তীকালে তাঁকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় আদালত। ২০২২ সালের অক্টোবর মাসে খুনের মামলায় চার্জ গঠন হয় ভারতীয় কুস্তিগিরের বিরুদ্ধে।

আরও পড়ুন- সেমিতে অজিদের হারাতে রোহিতকে বিশেষ মন্ত্র গাভাস্কর-শাস্ত্রীর

Related articles

অভিভাবকহীন দেবাশিস, টুটুর স্মরণে বড় পরিকল্পনা মোহনবাগানের

প্রয়াত টুটু বোস(Tutu Bose)। মোহনবাগান ক্লাবে একটা অধ্যায়ের পরিসমাপ্তি। ২০২৫ সালের ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁকে রত্ন সম্মান...

সামশেরগঞ্জ হিংসার মামলায় ১২ দোষীর ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ হিংসা (Samserganj Violence Case) মামলায় বড়সড় রায় দিল আদালত। জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা ও নৃশংস অত্যাচারে...

আলু-সহ কৃষিজ পণ্য ভিনরাজ্যে পাঠানোর ক্ষেত্রে বিধিনিষেধ তুলে নিল রাজ্য

আলু, পেঁয়াজ-সহ সমস্ত কৃষিজ পণ্য অন্য রাজ্যে পাঠানোর ক্ষেত্রে আর কোনও বিধিনিষেধ থাকবে না বলে বিজ্ঞপ্তি জারি করেছে...

অন্যায়কারীর উপর বুলডোজার: তিলজলার আগুনের ঘটনায় প্রথমবার সাক্ষী থাকল বাংলা

তিলজলার চামড়ার কারখানায় আগুন লাগার ঘটনায় শাস্তি দিতে উত্তরপ্রদেশের উদাহরণ টেনে এনেছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা...