Sunday, April 26, 2026

ইন্দ্রানুজ কি আদৌ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র? তথ্য দিয়ে প্রশ্ন তৃণাঙ্কুরের

Date:

Share post:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) শিক্ষামন্ত্রীর উপর হামলা চালাতে গিয়ে গাড়ির তলায় পড়েছিলেন অতি বাম ছাত্রনেতা ইন্দ্রানুজ রায়। কিন্তু সেই ‘বিপ্লবী’ মাকু আদৌও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র তো? প্রশ্ন তুলল তৃণমূল ছাত্র পরিষদ। এক্স হ্যান্ডেলে তথ্য তুলে ধরেন তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য (Trinankur Bhattacharya)।

তৃণাঙ্কুরের (Trinankur Bhattacharya) দাবি, ইন্দ্রানুজ রায় স্কটিশ চার্চ কলেজের ছাত্র। অন্তত ২০২৪ সালের জানুয়ারি মাস পর্যন্ত এটাই ছিল ইন্দ্রানুজের পরিচয়। গত বছরের জানুয়ারিতে স্কটিশ চার্চে তৃতীয় সেমিস্টারের পরীক্ষাও দিয়েছিল ইন্দ্রানুজ। পরীক্ষার্থীদের তালিকায় তার নামও রয়েছে। তাহলে সে কীভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে?
আরও খবরগাড়ি চাপার ভিডিও কোথায়? বামেদের মিথ্যাচারের পাল্টা ৫ চ্যালেঞ্জ দেবাংশুর

স্কটিশ চার্চের বিজ্ঞান বিভাগের স্নাতকের দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষার্থীদের তালিকায় জ্বলজ্বল করছে ইন্দ্রানুজ রায়ের নাম। সেই তালিকার ছবি পোস্ট করে তৃণাঙ্কুর ভট্টাচার্য এক্স মাধ্যমে লিখেছেন, ইন্দ্রানুজ রায় কি এখনও স্কটিশ চার্চ কলেজের ছাত্র? তাহলে তিনি কীভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন? তাহলে তিনি কি একই সঙ্গে দুটি বিশ্ববিদ্যালয়ে নিবন্ধিত? এটা বেআইনি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় তিনি কি তথ্য গোপন করেছিলেন? সে প্রশ্নও তুলেছে তৃণমূল ছাত্র পরিষদ।

Related articles

বিজেপি এলেই আগে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবে: প্রচারে নিজের দিল্লির অভিজ্ঞতা জানালেন কেজরিওয়াল

স্বৈরাচারী বিজেপির প্রবল নির্মমতা যে রাজনৈতিক নেতারা দেখেছেন, তার মধ্যে অন্যতম দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আপ নেতা অরবিন্দ...

IPL: উদ্বেগের অবসান, শারীরিক অবস্থার আপডেট নিজেই দিলেন এনগিডি

পঞ্জাব কিংসের (Panjab Kings) বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিং (Fielding) করতে গিয়ে চোট পেয়েছিলেন দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) জোরে বোলার...

ডায়মন্ড হারবারের তৃণমূলের বাইক মিছিল নিয়ে নির্বাচন কমিশন-বিজেপিকে নিশানা তৃণমূলের! নেওয়া হবে ব্যবস্থাও

ডায়মন্ড হারবারের তৃণমূলের(TMC) বাইক মিছিল থেকে স্লোগান নিয়ে এবার বিজেপি(BJP) এবং নির্বাচন কমিশনকে (EC) তৃণমূল ভবন থেকে নিশানা...

বিজেপি প্রার্থী ‘চাল চোর গোপাল’! মোক্ষম খোঁচা অভিষেকের

এবারের বিধানসভা নির্বাচনের (Assembly Election) প্রচারের জন্য হাতে মাত্র আর ২৪ ঘণ্টা সময়। রবিবার তাই প্রচারের ঝড় বাংলা...