Thursday, February 26, 2026

অভিনব সাইবার সচেতনতার প্রচার রাজ্য পুলিশের, ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের ক্লিপ ব্যাবহার

Date:

Share post:

সোশ্যাল মিডিয়ায় অভিনব সাইবার সচেতনতার প্রচার রাজ্য পুলিশের।প্রচারের জন্য ভারত-অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল ম্যাচের ক্লিপ ব্যাবহার করা হয়েছে। মুহূর্তেই ভাইরাল হয়েছে সেই পোস্ট। সোশ্যাল মিডিয়ায় রাজ্য পুলিশের তরফে সচেতন করা হয়েছে ওটিপি সংক্রান্ত বিষয়ে। কোনও ওটিপি মোবাইলে এলে তা যেন সবাই সাবধানে সংগ্রহ করে রাখেন, সেই বার্তাই দিয়েছে রাজ্য পুলিশ।

কী আছে সেই পোস্টে? দেখা যাচ্ছে মার্নাস লাবুশেন একটি রান নেওয়ার সময় তার পথ আটকে ধরেছেন রবীন্দ্র জাডেজা। তিনি সিঙ্গলস নিতে চাইলেও তাকে নিতে দিচ্ছেন না জাডেজা। এখানে গ্রাফিক্সের সাহায্যে লাবুশেনকে প্রতীকী ওটিপি ও জাডেজাকে সাধারণ জনগণ হিসেবে দেখানো হয়েছে। অর্থাৎ যেভাবে লাবুশেনকে যেতে দিচ্ছেন না জাডেজা। সেভাবেই ওটিপি মোবাইলে এল, তা হারিয়ে ফেলা যাবে না, এই সচেতনতাই দিতে চেয়েছে রাজ্য পুলিশ।

এর পরেই দেখা যাচ্ছে, উল্টোদিকের ক্রিজে দাঁড়িয়ে থাকা ব্যাটার স্টিভ স্মিথ হতাশা প্রকাশ করছেন লাবুশেনের প্রতি। যেন বলছেন, ‘আরে, তুমি এলে না!’ আর এই স্টিভ স্মিথকেই স্ক্যামারের সঙ্গে তুলনা করেছে রাজ্য পুলিশ। বলছে, যাই হয়ে যাক, স্ক্যামারের হাতে ওটিপিকে যেতে দেওয়া যাবে না।এই ভিডিও দেখেই মজা পেয়েছে সোশ্যাল মিডিয়া। কেউ লিখেছেন, যিনি এই ভিডিও গুলো তৈরি করেন দয়া করে তিনি একদিন সামনে আসুন, অসাধারণ আপনার প্রতিভা! আবার কারও কথায়, পশ্চিমবঙ্গ পুলিশের মিডিয়া ও সাইবার সেলের দায়িত্বপ্রাপ্ত অফিসাররা অত্যন্ত ক্রিয়েটিভ মাইন্ডের।

মঙ্গলবার চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে অস্ট্রেলিয়া যখন ২৬৫ রানের কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিল, ভারতীয় ক্রিকেটপ্রেমীরা ভরসা করেছিলেন বিরাট কোহলির ব্যাটেই। তিনি ৯৮ বলে ৮৪ রানের অনবদ্য ইনিংস খেললেন। অস্ট্রেলিয়ার বোলারদের পাল্টা চাপে ফেলে দেয় তার ব্যাট।

৪৭তম ওভারে অ্যাডাম জাম্পাকে পরপর দু’বলে জোড়া ছক্কা মেরে যেন দলকে ভেন্টিলেশন থেকে বার করে আনেন হার্দিক। ম্যাচ জিততে শেষ ৩ ওভারে ভারতের প্রয়োজন ছিল ১২ রান। ওভার প্রতি মাত্র ৪ রান করে চাই টিম ইন্ডিয়ার। ম্যাচ দেখতে যাওয়া আইসিসি চেয়ারম্যান জয় শাহকেও দেখা গেল দর্শকাসন ছেড়ে উঠে দাঁড়িয়েছেন। যেন স্বস্তি ফিরে পেল ভারতীয় শিবির।

 

 

spot_img

Related articles

হস্টেলের বন্ধ ঘরে পচাগলা দেহ! KJNM-এ ডাক্তারি পড়ুয়ার রহস্যমৃত্যুতে উঠেছে একাধিক প্রশ্ন

কল্যাণীর জওহরলাল নেহরু মেমোরিয়াল কলেজ হাসপাতালে (Kalyani JNM Hospital) ডাক্তারি পড়ুয়ার পচগলা দেহ উদ্ধারে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। হস্টেলের...

HIV আক্রান্তের শিশুপুত্রকে স্কুল থেকে তাড়ালেন অঙ্গনওয়াড়ি কর্মী

বাবার HIV আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন (HIV Discrimination in Basirhat)। তাই তাঁর চার বছরের ছোট্ট ছেলেকে ICDS স্কুল...

ISL: শক্তি বাড়িয়ে জামশেদপুরের বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল, ক্রেস্পোর গলায় ক্ষোভের সুর

জয়ের হ্যাটট্রিকের লক্ষ্য নিয়ে শুক্রবার জামশেদপুর এফসির(Jamshedpur FC) বিরুদ্ধে খেলতে নামছে ইস্টবেঙ্গল(East bengal)। প্রথম ২ ম্যাচ জিতে আত্মবিশ্বাসের...

নষ্ট হবে কেরালার সাম্প্রদায়িক সম্প্রীতি: ‘দ্য কেরালা স্টোরি টু’ রিলিজ আটকে দিল আদালত

বারবার সিনেমার নাম করে প্রোপাগান্ডা করে বিরোধী রাজ্যের ভাবমূর্তি নষ্টের চেষ্টা বিজেপির নতুন রাজনীতির অংশ হয়ে দাঁড়িয়েছে। বিধানসভা...