Wednesday, June 24, 2026

রিভার্স সুইং ফেরাতে আইসিসির কাছে বলে লালা লাগানোর নিষেধাজ্ঞা ফেরানোর আবেদন সামির

Date:

Share post:

চোট কাটানোর পর মহম্মদ সামি (Mohammed Shami) বাইশ গজে ফিরেছেন। বর্তমানে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy) খেলতে ব্যস্ত। এই টুর্নামেন্টের গ্রুপ পর্বে টিম ইন্ডিয়ার প্রথম ম্যাচে ফাইফার নিয়েছিলেন সামি। পাক ম্যাচে এবং কিউয়িদের বিরুদ্ধে তিনি উইকেট পাননি। তবে আবার তিনি সেমিফাইনালে জ্বলে ওঠেন। স্টিভ স্মিথদের বিরুদ্ধে শেষ চারের লড়াইয়ে সামি তুলে নেন তিনটি উইকেট। এত কিছুর মধ্যেও একটা জিনিস মিস করছেন মহম্মদ সামি। আর তা হল রিভার্স সুইং। যে কোনও ম্যাচে বোলাররা যাতে রিভার্স সুইং করতে পারেন,  সেজন্য সামি মনে করছেন আইসিসির এক নিয়মে বদল প্রয়োজন। কী সেই নিয়ম?

মহম্মদ সামি আইসিসির কাছে আবেদন করেছেন, বলের উজ্জ্বলতা বাড়ানোর জন্য যেন লালা ব্যবহারে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। ২০২২ সালে বলে লালা লাগানোর উপর নিষেধাজ্ঞা জারি করে আইসিসি। পুরনো বলের এক পাশ উজ্জ্বল করার জন্য লালা ব্যবহার করলে পেসাররা রিভার্স সুইং করাতে পারেন। ওডিআই ক্রিকেট ম্যাচের শেষের দিকে যা কার্যকরী ভূমিকা পালন করত। এখন আর কোনও ম্যাচ খেলার জন্য থুতু ব্যবহার করতে পারেন না ক্রিকেটাররা। পড়েন সমস্যায়। সেই বিষয়টিই বলেছেন সামি।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ৩টি উইকেট নেওয়ার পর মহম্মদ সামি বলেন, আমরা রিভার্স সুইং করার চেষ্টা করছি। কিন্তু সেটা পারছি না। কারণ আমরা তো এখন খেলার সময় বলে লালা ব্যবহার করতে পারি না। এখানেই থেমে থাকেননি সামি। তিনি আরও বলেন, আমরা নিয়মিত লালা ব্যবহার করার অনুমতি দেওয়ার জন্য আবেদন করছি। তা হলে রিভার্স সুইং আরও আকর্ষণীয় হবে।

 

 

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...