Saturday, April 4, 2026

সেবশ্রয়ে ডায়মন্ড হারবারের ‘ঘরের ছেলে’ অভিষেক, মহেশতলায় আপ্লুত ৮ থেকে ৮০

Date:

Share post:

চিকিৎসা পরিষেবাকে নিজের লোকসভা কেন্দ্রের মানুষের দুয়ারে পৌঁছে দিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ডায়মন্ড হারবার জুড়ে চলা এই স্বাস্থ্য শিবিরগুলিতে নিজে পরিদর্শন করছেন অভিষেক। সেবাশ্রয়-এর বাইরে চিকিৎসার প্রয়োজন হলে, সেই ব্যবস্থাও করছেন তিনি। বুধবার ,সকালে চক চাঁন্দুল রথতলা ও বাটা নিউল্যান্ড মাঠের সেবাশ্রয় শিবির পরিদর্শন করেন ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সাংসদ। কথা বলেন উপস্থিত স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। অভিষেককে কাছে পেয়ে আপ্লুত সবাই।

২৭ ফেব্রুয়ারি ইনডোর স্টেডিয়ামে তৃণমূলের (TMC) মেগা সভায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক জানান, লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারের মানুষ তাঁকে ৭ লক্ষের বেশি ভোটে জেতার পর তিনি তিন মাস ঘুমোতে পারেননি এটা ভেবে যে এর প্রতিদানে তিনি কী করতে পারেন! এর পরেই সেবাশ্রয়-এর পরিকল্পনা করেন তিনি। সাফল্যের সঙ্গে চলছে এই স্বাস্থ্য শিবির। মাঝে মধ্যেই সেই স্বাস্থ্য শিবির কাজ খতিয়ে দেখছেন স্বয়ং সাংসদ। রোগীদের স্বার্থে করছেন জরুরি পদক্ষেপ।

অভিষেককে (Abhishek Banerjee) হাতের নাগালে পেয়ে নানা কথা জানাচ্ছেন স্থানীয়রা। তিনি এখন ডায়মন্ড হারবারের ঘরের ছেলে। এদিন মহেশতলায় পৌঁছনো মাত্রই সাংসদ অভিষেককে ঘিরে মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। তিনিও স্বমহিমায় মিশে যান সাধারণ মানুষের ভিড়ে। খোঁজ নেন তাঁদের স্বাস্থ্যের, সুবিধা-অসুবিধার।

মহেশতলায় সেবাশ্রয়ের শিবিরে অভিষেককে দেখতে জনতার ঢল নামে। সাংসদকে কাছে পেয়ে আবেগাপ্লুত আট থেকে আশি। সেবাশ্রয় শিবিরে তাঁকে ঘিরে জনতার উন্মাদনা ছিল নজরকাড়া। নিজেদের সুবিধা-অসুবিধার কথাও তাঁরা ভাগ করে নেন অভিষেকের সঙ্গে। 

Related articles

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...

ফুটবল ডার্বির আগেই ভেঙে পড়ল স্টেডিয়ামের দেওয়াল! মৃত ১, আহত অন্তত ৪৭

ডার্বির উন্মাদনা শুরু হওয়ার আগেই বড় দুর্ঘটনা (Accident in Peru Derby)।পেরুর রাজধানী লিমায় আলিয়াঞ্জা লিমা ও ইউনিভার্সিটারিয়োর ম্যাচের...

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...