Friday, April 10, 2026

প্রাথমিক নিয়োগে জড়িত BJP নেতা অরুণ! আদালতে নথি জমা দিয়ে বিস্ফোরক দাবি CBI-এর

Date:

Share post:

প্রাথমিক নিয়োগ জড়িত থাকার কথা কার্যত স্বীকার করে নিলেন বিজেপি নেতা অরুণ হাজরা (Arun Hazra)! এমনটাই দাবি করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই বিষয়ে আদালতে বিস্ফোরক নথিও পেশ করেছে সিবিআই। তাদের দাবি, BJP নেতার নিজের হাতে লেখা ২০২২ সালের চুক্তিপত্র পাওয়া গিয়েছে। সেখানে উল্লেখ আছে, বিভিন্ন পদে নিয়োগের জন্য সুজয়কৃষ্ণ ভদ্রকে ৭৮ কোটি টাকা দিয়েছিলেন অরুণ হাজরা। তার মধ্যে ৪৫ কোটি টাকার কাজ করে শোধ করেছেন সুজয়কৃষ্ণ। সম্পত্তি বিক্রি করে বাকি টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি ১০টাকার স্ট্যাম্প পেপারে লেখা আছে বলেও দাবি CBI-এর।

আরও খবরসেবশ্রয়ে ডায়মন্ড হারবারের ‘ঘরের ছেলে’ অভিষেক, মহেশতলায় আপ্লুত ৮ থেকে ৮০

প্রাথমিক নিযোগ মামলায় কয়েক দিন আগেই চার্জশিট জমা দিয়েছে CBI। সেখানে নাম রয়েছে সুজয়কৃষ্ণ, শান্তনু বন্দ্যোপাধ্যায় ও অরুণ হাজরার নাম। ২০২২ সালে নিজের হাতে ১০টাকার স্ট্যাম্প পেপারে চুক্তিপত্র লেখা হয়। সেই সময় কত টাকা দিয়েছিলেন, তা নিজের হাতে লেখেন অরুণ। ৭৮ কোটি টাকা দেওয়ার কথা বিজেপি নেতা লিখেছেন বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। সিবিআই-এর নথি অনুযায়ী, যাবতীয় তথ্য-হিসেব ওই চুক্তিপত্রে রয়েছে। শেষ পাতায় যে চারজনের সই রয়েছে, তাতে সই রয়েছে অরুণের। সাক্ষী হিসেবে রয়েছে আরও চারজনের সই। জিজ্ঞাসাবাদে তদন্তকারী আধিকারিকদের কাছে চুক্তিপত্রে সই তার বলে স্বীকার করেছেন অরুণ- দাবি CBI-এর।

Related articles

দেব এবার পরিচালক! ‘দেশু ৭’-এ দেখা যাবে অনির্বাণকেও 

টলিপাড়ার 'রাজার রাজা' এবার হাতপাকাতে চলেছেন পরিচালনায়। ৭২ ঘণ্টা ডেডলাইন শেষ হতে না হতেই এবার 'দেশু ৭'-এ (DeSu...

SIR করে ন্যায্য ভোটারদের নাম বাদের পরিকল্পনা: লেক মার্কেটে প্রতিবাদ গণমঞ্চের

বাংলার ভোটার তালিকা থেকে যেভাবে ন্যায্য ভোটারদের ধাপে ধাপে বাদ দিয়ে নির্বাচন সংঘটিত করার পথে নির্বাচন কমিশন, তার...

মেদিনীপুরে তৃণমূল সুপ্রিমোর পদযাত্রায় জনপ্লাবন, উচ্ছ্বসিত দলীয় কর্মী-সমর্থকরা

দলীয় প্রার্থী সুজয় হাজরার সমর্থনে তৃণমূল (TMC) সভানেত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার উত্তর চব্বিশ পরগনায় একের পর...

ভোটে নির্বিঘ্নে যান চলাচল করাতে বাস চালক ও খালাসিদের জন্য নয়া ব্যবস্থা কমিশনের

ভোটের দায়িত্বে থাকা বাসের চালক (Bus Driver) ও খালাসিদের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের ব্যবস্থা চালু করেছে নির্বাচন...